স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে মাশরুফ মিনহাজের বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০২:৩২ পিএম
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য মাশরুফ মিনহাজ বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন।
সোমবার (৩১ জুলাই) দুপুরে নগরীর ২নং গেইট এলাকা থেকে মিছিল নিয়ে খানপুর হাসপাতাল রোডের সম্মেলন স্থলে যান মাশরুফ মিনহাজ। এ সময় ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত হয়ে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করার মাধ্যমে সম্মেলনে যোগদান করেন।
এ সময় মাশরুফ মিনহাজের নেতৃত্বে অসংখ্য স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


