কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় জনসমাবেশে রূপগঞ্জ বিএনপির অংশগ্রহণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০২:৪৫ পিএম
কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত জনসমাবেশকে সফল করার লক্ষ্যে কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে।
সোমবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিস সংলগ্ন জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাবেশে রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে স্লোগানে স্লোগানে জনসমাবেশস্থল প্রকম্পিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।


