জনসমাবেশে মাহাবুবের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবকদলের বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০২:৫৪ পিএম
কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত জনসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান ব্যাপকভাবে জেলা স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ নিয়ে জনসমাবেশে অংশগ্রহণ করেন।
সোমবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিস সংলগ্ন জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাবেশে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমানের নেতৃত্বে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে স্লোগানে স্লোগানে জেলা স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ জনসমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


