গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে জনসমাবেশে গিয়াস উদ্দিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৩:৩২ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ২৯ জুলাই বিএনপির ডাকার প্রবেশ মুখে অবস্থান নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। আর এই অবসথান কর্মসূচিতে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সাথে চিটাগাং রোড় এলাকায় একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তাৎখনিক সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
তাদের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এডভোকেট সাখাওয়াততে গ্রেফতার করা হলেও বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে সে ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেরা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনকে প্রধান আসামী করে প্রায় ৫ শতাধিত নেতাকর্মীদের নামে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়।
তবে মামলার নিয়ে কর্মসূচির ঘোষণা দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি। ৩০ জুলাই রাতে ঘোষণা আসে নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আর এক রাতেই মধ্যে নেতাকর্মীরা কোন ধরনের প্রস্তুতি ছাড়াই ৩১ জুলাই সাইনবোর্ড পাসপোর্ট এলাকায় হাজারো নেতাকর্মী নিয়ে এই সমাবেশ জনসমাবেশে রুপান্তিত হয়েছে।
তবে সব কিছু ছাপিয়ে সবথেকে বেশি আলোড়ন করেছে উক্ত সভায় গিয়াস উদ্দিনের উপস্থিতি। অনেকেই মনে করেছিলেন মামলা জনিত কারণে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন হয়তো উপস্থিত হতে পারবে না কিন্ত সবার ধারনা পাল্টে দিয়ে গ্রেফতারী পরোয়না মাথায় নিয়েই সমাবেশে আসলেন বক্তব্যে রাখলেন।
জানা যায়, নারায়ণগঞ্জে বিএনপির রাজনৈতিতে দীর্ঘ বছর যাব’ৎ তেমন তৎপরতা না থাকলেও বর্তমান সময়ে যা অনেকটাই পাল্টে যাচ্ছে সাবেক এমপি গিয়াস উদ্দিনের কারিশমায়। প্রথমে গিয়াস ও খোকনকে আহবায়ক করা হয় আর তার থেকেই জেলায় বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের কমিটি না হওয়া কমিটিগুলো মাত্র কয়েকমাসের মধ্যে করে একটি শক্তিশালী কমিটি হিসেবে পুরো জেলাকে রুপান্তিত করে।
পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গিয়াস উদ্দিনের হাতেই জেলা বিএনপির দায়িত্ব বুঝিয়ে দেন। এই দায়িত্ব গ্রহনের পর থেককে নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে একটি সুন্দর মাত্রায় নিয়ে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাম্প্রতিক সময়ে প্রেগ্রাম গুলো হয়েছে ঢাকা ও নারায়ণগঞ্জে বাস্তবায়নে ব্যাপক ভূমিকা অর্জন।
আর নেতাকর্মীদেরকে গুছিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে একটি শক্তিশালী বিএনপি হিসেবে পরিণত করেছে। পুরো জেলা এর আগে এতো গোছানো ছিলো না, এখন যতটা রয়েছে। নেতাকর্মীরাও অনেকটা উজ্জীবিত যার কারনে জেলায় গিয়াসউদ্দিন এর হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীরা প্রতিটা কর্মসূচি পালনে সক্রিয় ভুমিকা পালন করছে। এন. হুসেইন রনী /জেসি


