বিক্ষোভ সমাবেশে সায়েমের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৬:২৮ পিএম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে সু- সজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
গতকাল সোমবার (৩১ এপ্রিল) বিকেল ৪ টায় ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড সাইনবোর্ডস্থ পাসপোর্ট অফিসের সামনে সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের অভিযোগ তুলে প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাইনবোর্ডে জনসমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
এ সময় সায়েমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন সালু, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাছির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (রফিক), সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,
তারাব পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান নীড়, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল হোসেন, সদস্য সচিব স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল, মামুন, সেলিম, মান্নান, গুলজার, সোহেল, রাজন ভূইঁয়া, আবু তাহের, শিপন মিয়া, নাঈম মিয়া, এজাস মিয়াসহ জেলা স্বেচ্ছাদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।


