প্রতীক ঘোষাল (পল) এর নেতৃত্বে সমাবেশে মিছিল নিয়ে যোগদান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৬:৩৬ পিএম
দেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ নাসিক ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল (পল) এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
গতকাল রবিবার (৩০জুলাই) বিকেল ৪টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এসময় ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল (পল) এর নেতৃতে সমাবেশ যোগদান করেন ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সদস্য শাহাবুদ্দিন মাস্টার, সাবেক সদস্য মো.সালাম, কৃষকলীগ নেতা সাগর দেবনাথ, পংকজ রায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রবীর সরকার, ছাত্রলীগ নেতা রায়হান, শামীম, কালা খান, গনেশ উপাধ্যায়, মেহেবুব হোসাইন রাজিব, প্রবীর রায়, লিটু গোপ, মো.মাসুদ, সুইস সাহা, করিম সহ প্রমুখ।


