Logo
Logo
×

রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে মজিবুর রহমানের মিছিল নিয়ে যোগদান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৬:৪৫ পিএম

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে মজিবুর রহমানের মিছিল নিয়ে যোগদান
Swapno

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরি সদস্য মো.মজিবুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন। গতকাল সোমবার (৩১জুলাই) বিকেল ৪টায় খানপুর হাসপাতাল রোডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম.বাহাউদ্দিন নাছিম। সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

 

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম.শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহিদ বাদল, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন সহ প্রমুখ। এসময় সম্মেলনে ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরি সদস্য মো.মজিবুর রহমানের মিছিলে আরও উপস্থিত ছিলেন, ফতুলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীরীগের সাধারণ সম্পাদক মো.রাজ্জাক, জুয়েল হোসেন, রুহুল সহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন