Logo
Logo
×

রাজনীতি

স্বেচ্ছাসেবকলীগের জেলা-মহানগর কমিটিতে নাটকীয় মোড়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৮:২৮ পিএম

স্বেচ্ছাসেবকলীগের জেলা-মহানগর কমিটিতে নাটকীয় মোড়
Swapno

 

# আলোচনায় নাম না থাকা ব্যক্তিরাই তালিকার উপরে

 

 

দীর্ঘ ১৯ মাস পর নানা জল্পনা কল্পনা শেষে গতকাল নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এখানে যারা স্বেচ্ছাসেবক লীগ নিয়ে দীর্ঘ দিন কাজ করেন নাই তারাও গতকাল সম্মেলনে এসে প্রার্থী হয়েছেন। আর এ নিয়ে যারা জেলা মহানগর শীর্ষ পদে আসার জন্য দীর্ঘ ১৯ মাস কাজ করেছেন তারা ক্ষোভ প্রকাশ করেন।

 

এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী নেতৃবৃন্দ আশা বেধেছিলেন গতকালকের সম্মেলনের মাধ্যমে তারা কমিটি পাবে। কিন্তু সম্মেলন স্থলে কমিটি ঘোষনা না হওয়ায় তারাও হতাশ হয়ে ফিরে যান। কবে নাগাত কমিটি ঘোষনা হবে তাও জানেন না নেতৃবৃন্দ। আর এজন্য জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি নিয়ে এবার নাটকীয় মোড় নিচ্ছে বলে আলোচনা তৈরী হয়েছে। কেননা এতো দিন যারা আলোচনায় ছিলেন সম্মেলনে এসে তারাও প্রার্থী হয়েছেন। যদিও প্রার্থীরা আওয়ামী লীগের ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে কর্মী।

 

এদিকে জানা যায়, গতকালকের জেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী হিসেবে প্রার্থী হয়েছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য আবু মো. শরিফুল হক। তার সাথে পাল্লা দিয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুমও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। এছাড়া তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার জন্য দীর্ঘ ১৯ মাস যাবত কাজ করেছেন।

 

ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগীর আহমেদও এখানে সভাপতি পদে প্রার্থী হয়েছেন। যদিও দেড় বছর যাবত মাসুম এবং ছগীর সভাপতি পদে আলোচনা ছিলেন। তবে জেলা স্বেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক পদে শক্তিশালী প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন জামির হোসেন রনি। কেননা তার বিপরীতে তেমন কোন শক্তিশালী প্রার্থী নেই। যিনি আছেন তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে ছিলেন গোলাম কিবরিয়া খোকন।  

 

তাদের বিপরীতে মহানগর স্বেচ্ছাসেবক লীগেও একাধিক সভাপতি প্রার্থী হয়েছেন। তার মাঝে এখানে নতুন প্রার্থী হিসেবে রয়েছেন সৈয়দ সাদিম আহমেদ, মারুফুল ইসলাম মিনহাজ, জিয়া উদ্দিন। এছাড়া মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন এখানে শক্তিশালী সভাপতি প্রার্থী হিসেবে রয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছেন তারা সাংগঠনিক ভাবে প্রত্যেকেই দক্ষ। তাদের মাঝে রয়েছেন দীর্ঘ ১৯ মাস স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজানোর জ্যন কাজ করা ব্যক্তি কায়কোবাদ রুবেল রয়েছেন।

 

তাছাড়া মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটির বিলুপ্ত হওয়ার পর থেকে তাহের উদ্দিন সানিও সাধারণ সম্পাদক পদে আসার জন্য পদপ্রত্যাশী হিসেবে রয়েছেন। এছাড়া মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান এবার সম্মেলনেও প্রার্থী হয়েছেন। তবে এখানেও সভাপতি পদে নতুন ব্যক্তি প্রার্থী হওয়ায় তাদের নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

 

দলীয় সূত্রমতে, এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী এবং নারায়ণগঞ্জ-৪ আসনেয়র সংসদ সদস্য শামীম ওসমান সমন্বয়ে কমিটি হবে। তারই ধারাবাহিকতায় এখানে প্রার্থীদের মাঝে আইভী শামীম ওসমানের অনুসারীরা রয়েছেন। তাছাড়া নারায়ণগঞ্জ আওয়ামী লীগ মানেই নাসিক মেয়র আইভী এবং প্রভাবশালী এমপি শামীম ওসমান। ক্ষমতাসীন দলের মাঝে তাদের ব্যাপক প্রভাব রয়েছে। বিভিন্ন কমিটি গঠন থেকে শুরু করে দলীয় মনোনয়নেও তাদের সমর্থিত লোকদের নিয়ে ভাবতে হয় কেন্দ্রীয় নেতাদের। সাংগঠনিক ভাবে কমিটিতেও তাদের রয়েছে প্রভাব বিস্তার।

 

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজাউল হোসেন সাচ্চু বলেন, স্বেচ্ছাসেবক লীগে দক্ষ এবং ক্লিন ইমেঝের নেতা কর্মীদের নিয়ে পদায়ন করা হবে। কিন্তু এখানে কোন চাদাঁবাজ, মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের কর্মাকেন্ড জরিত বিতকির্তদের স্থান দেয়া হবে না। যে যতই প্রভাশালী লোকের মাধ্যমে আসুক না কেন কোন লাভ হবে না। উল্লেখ্য ২০২২ সনের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের দিন জেলা মহানগরসহ সকল থানা উপজেলা এবং ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়।

 

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শরিফুল হক জানান, আমী আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দলের জন্য কাজ করে যাচ্ছি। আমার নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান দলের প্রয়োজনে যখন যে নির্দেশনা দেন তখন তা দক্ষতার সাথে দায়িত্ব পালন করে থাকি। দলের সকল ধরনের কর্মসূচিতে আমরা নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে এমপি শামীম ওসমান তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি।

 

সভাপতি প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, আমরা নেতা সাংসদ শামীম ওসমান এবং দল আমাকে আওয়ামী লীগের যে কোন সহযোগী সংগঠনের দায়িত্ব দিবে আমি তা দক্ষতার সাথে সফল ভাবে পালন করতে পারবো বলে আশা বিশ্বাস করি। জেলা স্বেচ্ছাসেবক লীগে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হলে সকলকে নিয়ে আমি এই সংগঠনকে সবচেয়ে বেশি শক্তিশালী হিসেবে গড়ে তুলবো। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন