# মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক রাসেল
# সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক সাগর
অপেক্ষা ঘুচল নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আগে সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুর মহানগর কমিটি বিলুপ্ত করে দেয়া হয়। এরপর সময় গড়িয়েছে কিন্তু কমিটি আর হয়নি।
অবশেষে সেই আক্ষেপ ঘুচিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে আগামী এক বছরের জন্য মেহেদী হাসান সম্রাটকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি এবং মোঃ রাসেল প্রধানকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ।
গতকাল সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটিতে অন্যান্যদের মধ্যে যারা স্থান পেয়েছে সহ-সভাপতি পদে আনারুল হক ও অনাবিল দাশ নির্ঝর এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সিমান্ত মল্লিক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সম্রাট সুফিয়ানকে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০২২ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেন তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
অপরদিকে একই দিন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের ২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য রাশেদুল ইসলাম রাসেলকে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং মো: শফিকুল ইসলাম সাগরকে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক করে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কমিটি অনুমোদন প্রসঙ্গে বলেন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শোকাবহ আগষ্ট মাসের পরই তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। এস.এ/জেসি


