আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কর্মীদের উপর হামলা : মাসুম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৯:২৪ পিএম
দীর্ঘ ১৯ মাস পর নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই সম্মেলনে তাকলাগানো মিছিল নিয়ে কেন্দ্রীয় নেতাদের নজর কাড়েন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম। গতকাল সোমবার বিকেলে নগরীর খানপুর ৩শ’ শয্যা হাসপাতাল রোডে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মিছিল নিয়ে যোগদান করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তুফিজুর রহমান মাসুম জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মতে ঢোল বাজনা সহ প্রায় হাজার খানিক নেতা কর্মী নিয়ে সম্মেলন স্থলে আমি যোগদান করি। কিন্তু আমার মিছিলের যোগদান মহুর্তে কিছু লোক অতর্কিত হামলা চালান।
তার আগে শহরের বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ নেতাদের ছবি দিয়ে ব্যানার ফেস্টুন লাগিয়ে রাখি। কিন্তু এখানে কিছু ব্যক্তি নোংরা রাজনীতিতে মেতে উঠেন। আর তা হলো আমার ব্যানার ফেস্টুন গুলো ছিড়ে ফেলে। তারা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার সমর্থকদের উপর হামলা থেকে শুরু করে ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেন।
আমি মনে করি তারা আমার জনপ্রিয়তাকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখতে পারবে না। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি সনমান্দি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা রতনের মাথায় আঘাত করে ফাটিয়ে দেয়া হয়। এছাড়া মিজানুর রহমান নামের আরেকজনের শরীরে আঘাত করা হয়। পরে ঘটনাস্থলে খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে তাদের চিকিৎসা করা হয়। আমার কর্মীদের উপর হামলার ঘটনা নিন্দা প্রকাশ করছি।
এ সময় আহত মিজানুর রহমান এবং রতন জানান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ছগীর আহমেদ এর লোকজন এই ন্যাক্কার জনক হামলার ঘটনা ঘটিয়েছে। এস.এ/জেসি


