Logo
Logo
×

রাজনীতি

বাহাউদ্দিন নাসিম ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১২:১১ পিএম

বাহাউদ্দিন নাসিম ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি
Swapno

 

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দিন নাছিম ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে সম্মাননা দিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হাজী ফারুক ওমর।  

 

 

সোমবার (৩১ জুলাই) বিকেলে মাতুয়াইল স্টান্ড থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনস্থলে খানপুর হাসপাতাল রোডে তিন শতাধিক মোটরবাইক ও ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে এ সম্মাননা দিয়ে ফুলের শুভেচ্ছা জানান তিনি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে মোটর সাইকেল নিয়ে রিসিভশন। 

 

 

ব্যানার, ফেস্টুন, প্লেকার্ডে সম্মাননা যা ছিলো সোনারগাঁয়ে এখন পর্যন্ত যেকোনো সহযোগী সংগঠনের কর্মস‚চিতে বিরল। যা নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দিন নাছিম ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী হাজী ফারুক ওমরের ভয়সী প্রশংসা করেন।  

 

 

এ সময় সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদ প্রত্যাশী হাজী ফারুক ওমর এর নেতৃত্বে সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত শত শত স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন