Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁয়ের নবগঠিত ছাত্রলীগ নেতাদের নিয়ে বিতর্ক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৮:২২ পিএম

সোনারগাঁয়ের নবগঠিত ছাত্রলীগ নেতাদের নিয়ে বিতর্ক
Swapno

 

# সভাপতির সাথে সখ্যতা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই ঘটনার সাথে জড়িত তপুর

 

 

দীর্ঘদিন ধরে ঢিমেতালে চলা সোনারগাঁ উপজেলা ছাত্রলীগে একটি গতিশীল নেতৃত্বের প্রত্যাশা করছিলেন তৃণমূলের নেতারা। তবে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে দেখা দিয়েছে সম্পূর্ণ ব্যতিক্রম ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠে হঠাৎ ছাত্র রাজনীতিতে উত্থান ঘটিয়েই উপজেলা ইউনিয়ন ছাত্রলীগের শীর্ষ পদধারী নেতা বনে যান। উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের শীর্ষ পদ ভাগিয়ে ছাত্র রাজনীতিতে উত্থান ঘটিয়ে জড়িয়ে পড়েন নানাবিধ অপরাধমূলক কান্ডে এবং অপরাধমূলক কান্ড ঘটিয়ে মামলায় জর্জরিত হয়ে বিতর্কে জড়ান।

 

বিতর্কে জড়ালেও বরাবরই শীর্ষ নেতাদের ছত্রছায়ায় বিতর্ক এড়িয়ে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নিয়ন্ত্রক হওয়ার প্রচেষ্টা চালাতে থাকেন। সে লক্ষ্যে সোনারগাঁয়ের শীর্ষ নেতাদের টপকে নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতাদের দারস্থ হয়ে তাদের সাথে সখ্যতা তৈরীর মাধ্যমে তাদের আশির্বাদপুষ্ট হওয়ার পায়তারা করেন। নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতাদের আশির্বাদপুষ্ট হয়েই সোনারগাঁ এবং নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতাদের পুঁজি করে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের শীর্ষ পদ ভাগানোর জন্য উদগ্রীব হয়ে উঠেন।

 

কিন্তু শেষতক সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের শীর্ষ পদ ভাগিয়ে নেন গত ৩১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় আগামী এক বছরের জন্য সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর।

 

দলীয় সূত্র বলছে, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে রাশেদুল ইসলাম রাসেলকে সভাপতি এবং শফিকুল ইসলাম সাগর সাধারণ সম্পাদক পদে আদিষ্ঠিত হলেও তাদের নেতৃত্বের সক্ষমতা পূর্বের কৃতকর্ম এবং কিশের সাংগঠনিক দক্ষতায় শীর্ষ নেতৃেত্ব অধিষ্ঠিত হলেন প্রশ্ন রয়েছে তৃণমূলে। কারণ সোনারগাঁ উপজেলা ছাত্রলীগে নেতৃত্ব প্রত্যাশায় একাধিক নেতা হলেও গুটি কয়েক বছর ধরে রাজনীতিতে উত্থান ঘটিয়ে বনে গেলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।

 

মূলত সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের ছাত্র রাজনীতিতে উত্থান ঘটে ২০১৭ সালের দিকে সোনারগাঁয়ের কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত মোহাম্মদ হোসাইনের হাত ধরে এবং তখন তার রাজনৈতিক গুরু ছিল সোনারগাঁয়ের কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা হিসেবে পরিচিত এইচ এম মাসুদ দুলাল। তবে তার ছাত্র রাজনীতিতে পথচলা শুরু করেন বেশ কয়েকদিন আগে ডিবি পুলিশ সেজে ছিনতাইয়ে অভিযুক্ত সারা বাংলাদেশে ছাত্রলীগকে কলঙ্কিত করা তপু ঘোষ।

 

কিন্তু ছাত্র রাজনীতিতে তপু ঘোষ এবং রাশেদুল ইসলাম রাসেল কিছুদিন পর পরই রাজনৈতিক গুরু বদলাতে বদলাতে সোনারগাঁয়ের নেতাদের টপকে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের আস্থাভাজন হওয়ার প্রচেষ্টা চালান। কারণ অয়ন ওসমানের নিয়ন্ত্রণে ছিল নারায়ণগঞ্জ ছাত্রলীগের রাজনীতি তার আস্থাভাজন হতে পারলেই মিলে যাবে ছাত্রলীগের শীর্ষ পদ।

 

পরবর্তীতে অয়ন ওসমানের আস্থাভাজন হয়ে তপু ঘোষ নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ বাগিয়ে নেন এবং রাশেদুল ইসলাম রাসেল ভাগিয়ে নেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের শীর্ষ পদ। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তপু এবং রাসেলকে জড়িয়ে পড়েন নানা রকম বিতর্কে তবে সকল বিতর্ক ধামাচাপা পড়ে যেত শীর্ষ নেতাদের ছত্রছায়ায়।

 

কারণ সাম্প্রতিক সময়ে রাসেল এবং তপুর রাজনৈতিক গুরু হিসেবে তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জি মাসুদুর রহমান মাসুম। যার কারণে যেকোন বিতর্কিত কান্ড ঘটিয়ে প্রশ্রয় পেয়ে যেতেন। কিন্তু সবশেষ তপু ঘোষ দীর্ঘদিন ধরে ছিনতাই চক্র পরিচালনা করছিল ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হন তপু।

 

তবে তার অন্যতম সহকর্মী হিসেবে পরিচিত রাশেদুল ইসলাম রাসেল গা ডাকা দেন তপু ঘোষের এই ঘটনার পর। পরবর্তীতে ঢিমেতালে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সম্পৃক্ত থেকে নানা কৌশল অবলম্বন করে শেষতক হয়ে যান সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি।

 

অপরদিকে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরের ছাত্র রাজনীতিতে উত্থান ঘটে ২০১৮ সালে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি হাসান রাশেদের হাত ধরে এবং তার ইচ্ছেমতে মোগড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বনে যান সাগর। কিন্তু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ ভাগিয়ে নানা রকম অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন এবং উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি রাশেদের সাথে সখ্যতা ছিন্ন করে যুবলীগের সভাপতি নান্নুর সাথে সখ্যতা গড়ে তুলেন।

 

এরপর আরো বেপরোয়া হয়ে উঠেন সাগর ধীরে ধীরে অপরাধমূলক কর্মকান্ডের সাথে লিপ্ত থাকার বিস্তর অভিযোগ উঠতে থাকে। এছাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছোট বদি ক্ষ্যাত সজিবের সাথে সখ্যতা তৈরী নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়ান। ২০২২ সালের দিকে প্রকাশ্যে মারপিট চুরি ভীতি প্রদর্শনের অভিযোগে মামলার আসামী হন শফিকুল ইসলাম সাগর।

 

তবে সকল বিতর্ক এবং অপরাধমূলক কর্মকান্ডকে ভেদ করে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত এবং সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জি মাসুদুর রহমান মাসুমের আস্থাভাজন হওয়ার মাধ্যমে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের শীর্ষ পদ ভাগানোর প্রচেষ্টা চালান।

 

যার পরিপ্রেক্ষিতে শেষতক সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আধিষ্ঠ হয়ে যান। তবে সোনারগাঁ আওয়ামীলীগের তৃণমূলের প্রশ্ন উপজেলা ছাত্রলীগে স্বচ্ছ ক্লিন ইমেজধারী সাংগঠনিক দক্ষতা সম্পন্ন উপজেলা ছাত্রলীগে পদ প্রত্যাশী একাধিক নেতা থাকার পরও তাদের কেন নেতৃত্ব প্রদান করা হল। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন