Logo
Logo
×

রাজনীতি

তারেক-জোবায়দার রায়ের প্রতিবাদে যুবদল নেতা জোসেফের বিক্ষোভ মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১১:২১ পিএম

তারেক-জোবায়দার রায়ের প্রতিবাদে যুবদল নেতা জোসেফের বিক্ষোভ মিছিল
Swapno


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় কারাদণ্ড প্রদানের প্রতিবাদে নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ। 


বুধবার (২ আগস্ট) বিকেলে মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ করে ও বিশাল বিক্ষোভ মিছিল শুরু করে ডিআইটি এলাকায় এসে বিক্ষোভ মিছিল সমাপ্ত করেন।

 

বিক্ষোভ সমাবেশে মাজহারুল ইসলাম জোসেফ বক্তব্যে বলেন, এই ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ ক্যাঙ্গারু কোর্ট আমাদের হৃদয়ের স্পন্দন দেশবন্ধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে অবৈধভাবে ফরমায়েশি রায় দিয়েছেন। এই ফরমায়েশি রায় অবিলম্বে বাতিল করে তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে সসম্মানে অব্যাহতি দিতে হবে। আমরা জানি তারেক রহমান তার স্থাবর অস্থাবর সম্পত্তি ২০০৭ সালে জমা দিয়েছে এবং তার রিটার্ণসহ। আজকে পর্যন্ত যত ট্যাক্স তিনি তা আদায় করেছেন। জোবায়দা রহমানের মাত্র ৩৫ লাখ টাকা এফডিআর। এফডিআরের টাকায় ট্যাক্স দিতে হয় না। ব্যাংক কেটে নেয়। আমরা এই রায়ের তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানাই। 

 

এ সময় মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে উপস্থিত ছিলেন, আমির হোসেন, পারভেজ মল্লিক, আলী নওসাদ তুষার, কাজী সোহাগ, আক্তারুজ্জামান মৃধা, আক্তার হোসন অপু, শাহীন ঢালী ও ইব্রাহীম ইবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন