তারেক-জোবাইদার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে মহানগর ছাত্রদলের বিক্ষোভ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০১:২৬ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াকের নেতৃত্বে শত শত মহানগর ছাত্রদলের নেতাকর্মী তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের খানপুর এলাকা থেকে মিছিল নিয়ে মিশনপাড়া এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলের সমাপ্ত হয়। এ সময় সাগর ও রাহিদের নেতৃত্বে তৎকালিন মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।
প্রসঙ্গত, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের তিন বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। (২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দুদক আইনের ২৬(২) ধারায় তারেক রহমানের তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। দুদক আইনের ২৭(১) ধারায় জোবায়দা রহমানের তিন বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত। কারাদন্ডের পাশাপাশি তারেক রহমানকে তিন কোটি টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত।
অর্থদন্ড অনাদায়ে তাকে আরও তিন মাস সাজা ভোগ করতে হবে। অন্যদিকে জোবায়দা রহমানকে কারাদন্ডের পাশাপাশি ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও এক মাস সাজা ভোগ করতে হবে। সেই সঙ্গে তারেক-জোবায়দা দম্পতির অপ্রদর্শিত সম্পদ হিসেবে দুই কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রের অনুকলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। এন. হুসেইন রনী /জেসি


