Logo
Logo
×

রাজনীতি

গডফাদারের সাঙ্গপাঙ্গদের হুঁশিয়ার করলেন গিয়াসউদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৮:৫৯ পিএম

গডফাদারের সাঙ্গপাঙ্গদের হুঁশিয়ার করলেন গিয়াসউদ্দিন
Swapno

 

আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বিএনপির রাজপথ দখলে রাখতে পাল্টাপাল্টি কর্মসূচি রাজনীতিতে এখন টান টান উত্তেজনা চলছে। বিএনপি আন্দোলনের মাধ্যমে এক দফা দাবী জানিয়ে কর্মসূচি দিয়ে পুরোদমে মাঠে রয়েছে। অপরদিকে আওয়ামী লীগের দাবী বিএনপির নৈরাজ্যকে প্রতিহত করার জন্য শান্তি সমাবেশ নিয়ে রাজপথে রয়েছেন।

 

কখনো ঢাকা আবার কখনো জেলা মহানগরের শহরে কর্মসূচি পালন করে আসছে। আওয়ামী লীগ বিএনপি কেউ কাউকে ছাড় না দিয়ে রাজপথে নেমে সভা সমাবেশে মিছিল মিটিংয়ে কথার ভুলি দিয়ে জবাব দিচ্ছে। স্থানীয় ভাবে নারায়ণগঞ্জের রাজনীতিতেও ক্ষমতাসীন দল আর বিরোধী দল বিএনপির রজানীতি জমে উঠেছে।  

 

এদিকে সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান জেলা বিএনপির সভাপতি ও একই আসনের সাবেক সাংসদ গিয়াস উদ্দিন তথা বিএনপিকে নানা মন্তব্য করে আসছেন। আবার গিয়াস উদ্দিনও ক্ষমতাসীন দলের প্রভাবশালী এমপি শামীম ওসমানকে কোন রকম ছাড় না দিয়ে পাল্টা কথার ভুলির মাধ্যমে জবাব দিচ্ছেন। আর এ নিয়ে রাজনীতিতে উভয় পক্ষ উত্তাপ ছড়াচ্ছে।

 

জানা যায়, ৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতিও নারায়ণগঞ্জ-৪ন আসনের সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন একই আসনে বতর্মান আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমানের বক্তব্যের জবাবে তাকে উদ্দেশ্য করে বলেন,  এই অবৈধ সরকারের অবৈধ এমপি বলেন বিএনপি কখনো ক্ষমতার মুখ দেখতে পারবে না।

 

আমরা তাকে বারবার বলেছি আমরা ক্ষমতায় আসার জন্য নয়, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি। সাংসদ শামীম ওসমানকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, তাদের বলতে চাই পুলিশ ছাড়া একবার আসেন তো, পারলে আমাদের মোকাবেলা করেন। তখন আপনারা পালানোর কোনো পথ পাবেন না। পুলিশ ছাড়া আসার মতো ক্ষমতা আপনাদের নারায়ণগঞ্জের কারো নেই।

 

কারণ আপনি গডফাদার নামে পরিচিত। যারা তার হয়ে লুটপাট করে, টেন্ডারবাজি করে শুধু তারাই এখন আপনাদের সঙ্গে রয়েছে। এই গডফাদারের সঙ্গে যারা আছেন তারা সতর্ক হয়ে যান। আমাদের নেতাকর্মীদের পুলিশ দিয়ে ধরিয়ে দেন, আপনারা তাদের কাছে নাম দিয়ে মামলা করান। এগুলোকে আমরা ভয় পাই না।

 

প্রভাবশালী সাংসদ শামীম ওসমানকে ভুয়া নেতা তকমা দিয়ে গিয়াসউদ্দিন আরও বলেন, আপনাদের এই ভুয়া নেতা একদিন আপনাদের ছেড়ে চলে যাবেন। নারায়ণগঞ্জের অনেকে এই ভুয়া নেতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ওনার  কোনো পদ-পদবী নাই। কারণ সবাই জানে তাকে পদ-পদবী দিলে দলটা পঁচে যাবে।

 

আপনাদের নেতা যখন পালিয়ে যাবেন তখন আপনারা একজনও তার সঙ্গে যেতে পারবেন না। সবাইকে  রেখে পালিয়ে যাবেন তিনি। আপনারা যারা রক্তচক্ষু দেখাচ্ছেন এইসব ভিডিও আমাদের কাছে থাকছে। এগুলোর হিসাব একদিন জনগণের কাছে দিতে হবে।

 

এর আগে সাংসদ শামীম ওসমান একাধিক সভায় বলেছেন, বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না। তারা একটি মরণ কামড় দিতে চান। তারা নির্বাচন বন্ধ করতে মরিয়া হয়ে রয়েছে। কেননা তারা জানে নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না। জনগণ তাদের ভোট দিবে না।  

 

সূত্রমতে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ২০২১ সনের নভেম্বরে নির্বাচনী প্রচরানয় গিয়ে বলেন, ‘আমার জনগণ কখনো কোনো সন্ত্রাসী, গডফাদার, চাঁদাবাজ, খুনীকে গ্রহণ করেনি।

 

নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে সেটা বারবার প্রমাণিত হয়েছে। দলের নেতা শামীম ওসমানকে গডফাদার বলা প্রসঙ্গে আইভী বলেন, ‘শামীম ওসমানকে গডফাদার উপাধি আমি দেইনি। এটা তাঁর গত ৩০ বছরের উপাধি, শুধু নারায়ণগঞ্জ নয়, সারা বাংলাদেশের মানুষ তা জানে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপির নেতাদের মন্তব্য নিয়ে ব্যাপক ভাবে আলোচনা তৈরী হয়েছে। এছাড়া সচেতন রাজনৈতিক বোদ্ধমহলে প্রশ্ন উঠেছে গিয়াস উদ্দিনের মন্তব্যে গডফাদারের সাথে কারা চাদাঁবাজি, টেন্ডারবাজি করেন তাদের নামই বা তিনি কেন বলেন নাই।

 

এছাড়া তার ভাষ্যমতে কে সেই গডফাাদার তার নাম না নিয়ে তিনি কেন এই ধরনের মন্তব্য করলেন এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে। তাদের পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে এখন সর্বমহলে আলোচনা উঠেছে। আগামী নির্বাচনী মাঠে কে কাকে পরাজিত করবে তার ছক নিয়ে এখন আলোচনা চলছে। তাছাড়া বিএনপি সভাপতি তাদের ভিডিও ফুটেজ সংগ্রহ করে রাখছেন এমন হুমকি দিয়ে কাকে দমন করতে চাচ্ছেন। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন