Logo
Logo
×

রাজনীতি

খেলা হবে, মারা হবে, কাটা হবে এসব রাজনীতির ভাষা না : গিয়াসউদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৮:৪১ পিএম

খেলা হবে, মারা হবে, কাটা হবে এসব রাজনীতির ভাষা না : গিয়াসউদ্দিন
Swapno

 

# তিনি রাজনীতির নামে সন্ত্রাসকে বেঁছে নিয়েছেন, সব সময় বড় কথা বলেন
# তাকে পদপদবী দিলে দলটা পঁচে যাবে তাই পদ দেয় না নীতি নির্ধারকরা

 

 

ওনার কোনো পদপদবী নেই। কারণ তার দলের নীতিনির্ধারকরা জানেন ওনাকে পদপদবী দিলে দলটা পঁচে যাবে। তাই ওনাকে কোনো পদপদবী দেন না। অথচ তিনি সারা জীবনই বড় বড় কথা বলে এসেছেন। রাজনীতির নামে সন্ত্রাসকে বেছে নিয়েছেন। হুমকি ধমকি ছাড়া কথা বলাকে তিনি কোনো রাজনীতিই মনে করেন না। অথচ রাজনীতির একটি নিজস্ব ভাষা আছে, নিজস্ব সংস্কৃতি ও গতি আছে।

 

জনগনকে সেবা দেওয়ার জন্যই রাজনীতি। অথচ তার রাজনীতির ভাষা হলো খেলা হবে, মারা হবে, কাটা হবে, জ্বালিয়ে দেয়া হবে ইত্যাদি। তার অনুগত কর্মীরাও এক ভাষায় কথা বলেন এবং এসব কাজ করেন। তাই আমি পরিস্কার ভাবে বলবো এসব কোনো রাজনীতি নয়, এসব হলো সন্ত্রাস। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে লক্ষ্য করে গিয়াস উদ্দিন এসব কথা বলেন।

 

প্রসঙ্গত, এই মুহুর্তে দেশের রাজননীতিতে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন নারায়ণগঞ্জে বিএনপির এবং আওয়ামী লীগের রাজনীতিতেও চরম উত্তেজনা বিরাজ করছে। কারন এই জেলায় এখন দুটি দলের নেতৃত্ব দিতে মাঠে রয়েছেন দুই দলের দুই নেতা। গোটা জেলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন। আর আওয়ামী লীগের রাজনীতিতে নিজে থেকেই মাঠে নেমেছেন সংসদ সদস্য শামীম ওসমান।

 

দলে তার কোনো পদ পদবী না থাকলেও তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি। আর এই দুইজনেরই নির্বাচনী আসন হলো নারায়ণগঞ্জ-৪ আসন। একবার ২০০১ সালের নির্বাচনে এই দুই নেতার মাঝে প্রতিদ্বন্দ্বীতা হয়েছিলো। তখন ত্রিশ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন গিয়াস উদ্দিন। এরপর বিগত দুটি নির্বাচনে আর এই দুই নেতার মাঝে কোনো প্রতিদ্বন্দ্বীতা হয়নি।

 

তবে আগামী নির্বাচনে যদি অংশগ্রহনমূলক হয় তাহলে আবারও শামীম ওসমান এবং গিয়াস উদ্দিনের মাঝে প্রতিদ্বন্দ্বীতা হবে বলেই পরিস্কার বুঝা যাচ্ছে। তাই এবার গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই শামীম ওসমান তাকে আক্রমন করে বক্তব্য রাখছেন। প্রতিনিয়ত শামীম ওসমান তার প্রতিপক্ষকে হুমকি দিচ্ছেন। তিনি বলছেন তিনি যদি চান তাহলে নারায়ণগঞ্জে বিএনপি আর ‘মা গো বলতে পারবে না’।

 

এছাড়াও তিনি বার বার গিয়াস উদ্দিনকে উদ্দেশ্য করে কড়া বক্তব্য দিচ্ছেন। মূলত শামীম ওসমানের এই ধরনের বক্তব্যের কারনেই গিয়াস উদ্দিন তাকে নিয়ে পাল্টা বক্তব্য দিচ্ছেন। তিনি শামীম ওসমানের এসব বক্তব্যকে মোটেও ছাড় দিচ্ছেন না। বরং গিয়াস উদ্দিন মনে করেন শামীম ওসমান তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। পুলিশকে ব্যবহার করে মামলা মোকদ্দমা দিয়ে তাকে ও বিএনপির নেতাকর্মীদের হয়রানী করছেন।

 

কিন্তু এসব করে এবার আর তেমন কোনো সুবিধা করতে পারবেন না তিনি। কারণ নারায়ণগঞ্জের সাধারণ মানুষ শামীম ওসমানের পাশে নেই বলেই মনে করেন সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন। তিনি আরো মনে করেন বিগত দুটি নির্বাচনে শামীম ওসমান যেভাবে এমপি হয়েছেন এবার আর তেমন কিছু হবে না। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আর সেই নির্বাচনে হেরে যাবেন শামীম ওসমান এবং তার দল আওয়ামী লীগ। তাই আগামী দিনগুলিতে সার্বিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন