Logo
Logo
×

রাজনীতি

কর্মসূচি দিয়েই মাঠ দখলে রাখবে আ.লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৮:৫৪ পিএম

কর্মসূচি দিয়েই মাঠ দখলে রাখবে আ.লীগ
Swapno

 

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে উত্তপ্ত হয়ে আছে রাজপথ। মহা সমাবেশের মধ্য দিয়ে বড় শোডাউন দিচ্ছে বিএনপি। তবে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সরাসরি পালটাপালটি কর্মসূচি দিয়ে রাজপথ দখলে রাখতে চায় আওয়ামী লীগ। আপাতত নিজেদের দলীয় কর্মসূচির মধ্য দিয়েই রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে চায় ক্ষমতাসীনরা।

 

এদিকে আগামী নির্বাচন ঘিরে দলীয় মননোনয়ন প্রত্যাশীসহ এমপিদের নিজ নিজ এলাকায় মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ দলীয় সভানেত্রী। কেননা নির্বাচন কমিশন সূত্রমতে এই বছরের ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন হবে। আর এজন্য ইতোমধ্যে সারাদেশে নির্বাচনের ইমেঝ বইতে শুরু হয়েছে। নির্বাচন কমিশন সুত্রমতে অক্টোবরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন। তাই নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দলের এমপিরা মাঠ গুছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। নারায়ণগঞ্জ ক্ষমতাসীন দলের এমপিরাও তার বাহিরে নন।  

 

আওয়ামী লীগের একাধিক নীতিনির্ধারক জানান, জাতীয় নির্বাচনের এখনো প্রায় পাচঁ মাসের বেশি সময় বাকি। তাছাড়া বিএনপি এক দফা দাবী জানিয়ে তারা চূড়ান্ত আন্দোলনে মাঠে রয়েছে। কিন্তু আওয়ামী লীগের দাবী বিএনপির যে কোন নৈরাজ্যকে প্রতিহত করতে পাল্টা কর্মসূচি দিয়ে তারাও রাজপথ থেকে সরে যান  নাই। তারাও মাঠে থেকে শান্তি সমাবেশ করে রাজপথে রয়েছেন।

 

ফলে এখনই পালটাপালটি কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে।। তবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বিএনপি চূড়ান্ত আন্দোলনে বা ‘সহিংস কর্মকান্ড’ শুরু করেছে বলে দাবী আওয়ামী লীগের। তাছাড়া তাদের এই কর্মকান্ডকে রাজনীতি বলে না এমন মন্তব্য করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তাই তারা মাঠে পালটা কর্মসূচি দিয়ে রাজপথে রয়েছেন।

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান জানান, বিএনপি আগামী নির্বাচন বন্ধ করতে চায়। তারা এমন পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে যাতে নির্বাচনটা বন্ধ হয়ে যায়। কারণ তারা ভোটে জয়ী হতে পারবে না। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপি উন্মাদ হয়ে গেছে। তারা দেশকে আবার অস্থিতিশীল করতে চায়। কিন্তু এদেশের মহান স্বাধীনতা থেকে সব অর্জন-উন্নয়ন আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে।

 

৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলনে এসে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদের একমাত্র লক্ষ্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করা। তারা এবারও সেই ২০১৪, ২০১৮ সনের মত আগুন সন্ত্রাস জালাও পোড়াও শুরু করেছে।  

 

তাদের এই ষড়যন্ত্র সব সময়ই চলে। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। তবে জনগণকে নিয়ে কেউ খেলতে চাইলে, তাদের ফাঁদে ফেলে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইলে, সেটা কি আমরা মেনে নেব? সহ্য করব? জনস্বার্থেই আমাদের তাদের রুখতে হবে।

 

দলীয় সূত্র বলছে, আওয়ামী লীগের হাইকমান্ড চায় বিএনপি নির্বাচনে আসুক। সে কারণেই জাতীয় নির্বাচনের আগে দলটিকে মাঠের কর্মসূচিতে ‘কঠোরভাবে বাধা দেওয়া হচ্ছে না। পাশাপাশি নিজেদের দলীয় কর্মসূচিতেই বড় জনসমাবেশের মধ্য দিয়ে নিজেদেরও জনপ্রিয়তার প্রমাণ দিচ্ছে আওয়ামী লীগ।

 

এই সমাবেশে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সহযোগি সংগঠন নেতা কর্মীরা সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে সবচেয়ে বড় মিছিল নিয়ে ঢাকার শান্তি সমাবেশে যোগদান করেন। তাছাড়া এই আগস্ট মাসকে ক্ষমতাসীন শোকের মাস হিসেবে ঘোষনা করেছে। পুরো মাস জুড়ে ক্ষমতাসীন দলের নেতারা শোক পালন করে থাকেন।

 

জানা যায়, নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক লীগের নেতারা আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন জালিয়ে শোকাবহ আগস্ট মাসের কর্মসূচি কার্যক্রম শুরু করেন। এছাড়া পুরো মাস জুড়ে রূপগঞ্জ উপজেলার ইউনিয়ন গুলোতে প্রতিদিন ১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে কর্মসূচি পালন হচ্ছে। এছাড়া মাসের কর্মসূচি পালনের মাধ্যমে নেতা কর্মীদের চাঙ্গা রাখছেন। তাই দলীয় নেতা কর্মীরা বলছেন কর্মসূত্র ঘিরে মাঠ দখলে রাখবে আওয়ামী লীগ। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন