বাম চোখ নিয়ে শঙ্কায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৯:০৭ পিএম
# ডান চোখে আংশিক দেখতে পাই কিন্তু বাম চোখে কিছুই দেখতে পাই না : টিটু
বর্তমানে দফায় দফায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই পরিপ্রেক্ষিতে নেতাকর্মীদের ব্যাপক উজ্জ্বীবিত মনোভাব দেখে কেন্দ্র ও বলা চলে নিয়মিতই নানা কর্মসূচির ঘোষণা করে যাচ্ছে। এমনকি সকল কর্মসূচিকে সফলের লক্ষ্যে নানা পুলিশি বাধা উপেক্ষা করে নিজের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ।
তারই প্রমান দিলেন বিএনপির এক তুখোড় নেতা যিনি ছাত্রদল থেকে যুবদল পরবর্তীতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বর্তমানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বরত হয়েছেন তার নাম মো. শহিদুল ইসলাম টিটু। যিনি দীর্ঘদিন যাবৎই দলের জন্য কাজ করে যাচ্ছে এবং দলের সকল কর্মসূচিতে তার ভূমিকা ছিল ব্যাপক। এই নেতা দীর্ঘ ১৫ বছর যাবৎ দলের জন্য নিজের সব টুকু দিয়ে এবার দলের আন্দোলন সংগ্রামে বিলিয়ে দিলেন তার চোখ ও।
জানা গেছে, কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে পুলিশের গুলিতে চোখে গুরুতর আঘাত পান জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। চোখে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই তিনি বাম চোখে কিছুই দেখতে পারছেন না বলে জানা গেছে।
এদিকে এক বেসরকারি হাসপাতালে অপারেশন করে মঙ্গলবার (১ আগস্ট) তার বাম চোখ থেকে একটি স্প্রিন্টার বের করা সম্ভব হলেও এখনো তার চোখে অসংখ্য স্প্রিন্টার রয়েছে বলে জানা গেছে। এর আগে সোমবার ডান চোখে অপারেশন করে এই চোখে জমে থাকা রক্ত পরিষ্কার করা হয়েছে। এখনো পর্যন্ত তার চোখের উন্নতির কোনো অবস্থা বলা যাচ্ছে না।
নেতাকর্মীরা বলছে গত শনিবার শান্তিপূর্ণভাবে সিদ্ধিরগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের মোড়ে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। সেইখানে বিনা উস্কানিতে আমাদের ওপর গুলি করা হয়। তাদের কারণে আজ আমাদের এক বিএনপির নেতার দুটো চোখ নষ্টের পথে।
জানা গেছে, আপারেশনের পর আজকে বাম চোখের ব্যান্ডিজ খোলা হলে ও দূরভাগ্যক্রমে তিনি চোখে দৃষ্টি আসছে না। অপর দিকে ডান চোখে ও বর্তমানে তিনি ঝাপসা দেখছেন। এমতা অবস্থা ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু তার নিজস্ব ফেসবুক প্রোর্টালে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও সহযোদ্ধারা আমি জানি আপনারা আজকে কয়েকদিন যাবৎ আমার জন্য দোয়া করছেন।
আপনারা জানেন আমার গুলিবিদ্য দুটি চোখ অপারেশন হয়েছে এর মধ্যে ডান চোখে আংশিক দেখতে পাই কিন্তু বাম চোখে কিছুই দেখতে পাই না। আপনাদের কাছে আমার কোন চাওয়া পাওয়া নেই শুধু এইটুকই চাওয়া আগামীকাল জুম্মার দিন যার যার এলাকার মসজিদে আমার জন্য দোয়া করাবেন যেন আল্লাহ পাক আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেন।
এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর মুঠোফোনে তার স্ত্রী আফরোজা ইসলাম রুনা যুগের চিন্তাকে বলেন, আপনারা জানেন তার দুটি চোখ গুলিবিদ্ধ হয়েছে ডান ও বাম চোখ। গত পরশুদিন তার বাম চোখ অপারেশন করা হয়েছে প্রায় ২ ঘন্টা অপারেশনের পর সেখান থেকে ২টি বুলেট বের করা হয়েছে।
আর ডান চোখে একটি বুলেট এখনো আছে তা পরে বের করা হবে। আর আজকে বাম চোখের ব্যান্ডিজ খোলা হয়েছে কিন্তু এখনো তার চোখে দৃষ্টি আসেনি সে কিছুই দেখাতে পায় না। অপর দিকে ডান চোখে হালকা দেখতে পায়। আমি তার অতি দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাই। আর এই দেশে আমার স্বামীর এই অবস্থান সুষ্ঠু বিচার চাই। এস.এ/জেসি


