Logo
Logo
×

রাজনীতি

তারেক জোবাইদার রায়ের প্রতিবাদে জিএস শাহ আলমের বিক্ষোভ মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ১০:৪৬ পিএম

তারেক জোবাইদার রায়ের প্রতিবাদে জিএস শাহ আলমের বিক্ষোভ মিছিল
Swapno


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিএস শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় মিশনপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জিএস শাহআলম ভূঁইয়ার নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভ মিছিল থেকে জেলা স্বেচ্ছাসেবক দল এর নেতাকর্মীরা শ্লোগান দেন’ শেখ হাসিনার অবৈধ রায় মানি না মানবো না’ অবিলম্বে মিথ্যা মামলার অবৈধ রায় প্রত্যাহার করতে হবে'।


এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল কিবরিয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলনেতা রুবেল হোসাইন, সোহেল রহমান, হামিদুর রহমান সুমন, সোনারগাঁও উপজেলার স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক মোরশেদ মোল্লা, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জামাল হোসেন, তোবারক হোসেন, কায়েস, ফতুল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল, মামুনসহ নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন