ব্যারিস্টার জাইমা রহমানকে দিয়ে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে-এড.টিপু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ১০:৪৬ পিএম
দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া আদালতের রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে প্রতিবাদ সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। গতকাল শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়নগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সমাবেশের আয়োজন করা হয়।
এসময় প্রতিবাদ সমাবেশ সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, দেশের এই দুঃসময়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং এ দেশ থেকে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যখন এদেশের মানুষ জেগে উঠেছে ঠিক তখনই তারেক রহমানকে দাবিয়ে রাখতে এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্যই সরকার একটি মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়েছে। এই ফরমায়েশি রায় নারায়ণগঞ্জ বাসী মানে না।
কিন্তু আমরা বলতে চাই মামলার রায় দিয়ে তারেক রহমানকে দাবিয়ে রাখা যাবে না। আপনারা দেখেছেন গত ১৫ বছর যাবত এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এই সরকার নতুন সিস্টেম চালু করেছে দিনের ভোট আগের দিন রাতেই ব্যালট বক্স ফুল করে তাদের প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করে এবং বিরোধী দলের নেতাকর্মীকে নির্যাতন হামলা মামলা এবং গুম খুন করে তারা বিরোধী দলকে ধ্বংস করার পায়তারা করছে। তিনি আরও বলেন, এই সরকারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের ভাষায় কথা বলে না। জনগণের সমর্থন হারিয়ে আজকে তারা প্রশাসন দিয়ে জনগণকে স্তব করে দিতে চায়। আপনারা দেখেছেন গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ মুখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছিল। কিন্তু সরকার জ্বালাও পোড়াও করে বিএনপি নেতাকর্মীদের নামে এ দায়ভার চাপানোর জন্য চেষ্টা করছে। কিন্তু আপনাদের সকল নাটক ব্যর্থ হয়েছে।
২৯ জুলাই কি হয়েছে তা দেশের মানুষ দেখেছে। শুধু দেশের জনগণই না বিশ্ব রাজনীতি নেতৃবৃন্দরাও দেখেছে গত ২৯ তারিখ কি হয়েছিল। বিএনপির সহ যে ৩৯ টি দল এক দফা কর্মসূচি ঘোষণা করেছে সে কর্মসূচি বাস্তবায়ন করে আমরা করেই ঘরে ফিরব। এই সরকারের পদত্যাগের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ। এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু বলেন, এই স্বৈরাচারি হাসিনা সরকারের দিন শেষ হয়ে এসেছে। দেশের মানুষ জেগে উঠেছে। তাই হাসিনা সরকার ভয় পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়েছে। আমরা এই রায় মানিনা। যতক্ষন পর্যন্ত দেশের মানুষ এই দু:শামসন থেকে মুক্ত না হবে সরকার পতনের এই এক দফা আন্দোলন আরো দুর্বার গতিতে চলতে থাকবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা তুমি ২০০৮ সাল থেকে ক্ষমতায় এসে অত্র পর্যন্ত বিনা বিচারে খালেদা জিয়াকে কারাগারে আটকিয়ে রেখেছ।
তুমি মিথ্যা মামলা দিয়ে ৮হাজার মাইল দূরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের বাংলাদেশের কর্ণধার তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছু না। হাসিনা তুমি জিয়া পরিবারকে ভয় পাও বলে আজকে তুমি তারেক রহমান ও তার সহধর্মীনি এশিয়া উপমহাদেশের বিশিষ্ট চিকিৎসক ডা.জোবায়দা রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়েছো। তুমি জিয়াউর রহমানকে ভয় পাও, তুমি খালেদা জিয়াকে ভয় পাও, তারেক জিয়াকে ভয় পাও, জোবায়দা রহমানকে ভয় পাও ইনশাল্লাহ তোমাকে হারে হারে জবাব দেওয়া দিতে হবে। জিয়া পরিবারের সবচেয়ে কনিষ্ট সদস্য ব্যারিস্টার জাইমা রহমানকে দিয়ে তোমাকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। তুমি প্রস্তুত থাকো, তোমার জন্য কারাগার নির্মাণ করা হয়েছে। তুমি একটা খুনি, তুমি একটা ডায়নি, তোমার পরিবার লুটপাট কারি,
তোমার পরিবার দুর্নীতি বাজ। তুমি তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা সাজিয়েছ, রায় দিয়েছো তার দাঁত ভাঙ্গা জবাব শহীদ জিয়ার সৈনিকরা ইনশাল্লাহ দিবেই দিবে। এসময় সমাবেশ আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড.জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, আহবায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা.মজিবুর রহমান, মাসুদ রানা, শওকত হাসেম শকু, বরকত উল্লাহ, মাকিদ মোস্তাকিম শিপলু,
মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহবায়ক সাহেদ আহমেদ, মহানগর শ্রমিকদলের আহবায়ক এস.এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি'র সভাপতি শাহেনশাহ আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সরকার আলম, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, কাজী নাঈম, মহিউদ্দিন শিশির, আবুল হোসেন রিপন, সাইফুল ইসলাম বাবু, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ সহ প্রমুখ।


