মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে কাজী মনিরুজ্জামান দোয়া শ্রদ্ধাঞ্জলী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ১০:৫১ পিএম
রূপগঞ্জের সাবেক এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১১ তম মৃত্যুবার্ষিকীতে তার কবরের শ্রদ্ধাঞ্জলী ও দোয়া করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান।
শুক্রবার (৪ আগস্ট) রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণত সম্পাদক মাহবুবুর রহমান,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম প্রমুখ।


