মামুন-রোজেলের নেতৃত্বে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র প্রতিবাদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০১:৫৬ পিএম
ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জোবায়দা রহমানের সাজার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ আগষ্ট) বিকেল ৪:৩০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড এলাকায় প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কও সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অখিল উদ্দিন ভূইয়া, নাদিম হাসান মিঠু, গাজী মনির,বাবুল প্রধান,স্বপন চৌধুরী, একরামুল কবির মামুন,মোঃ রাজা মিয়া,ওমর ফারুক নাইম,মীর মোকলেসুর রহমানসহ ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি


