নারায়ণগঞ্জ বিএনপির প্রতিবাদ সমাবেশে সাবেক সাংসদ আঙ্গুরের অংশগ্রহণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০৮:৫৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জোবায়দা রহমানের সাজার প্রতিবাদে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে প্রতিবাদ মিছিল করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
শুক্রবার (৪ আগস্ট) সকাল ১১টায় নগরীর খানপুর হাসপাতাল সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এসময় আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে নানামুখী শ্লোগান দিতে থাকেন শেখ হাসিনার অবৈধ রায় মানি না মানবো না অবিলম্বে মিথ্যা মামলার অবৈধ রায় প্রত্যাহার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


