Logo
Logo
×

রাজনীতি

মিছিল নিয়ে ফেরত গেলেন শাহেদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০৯:৪৫ পিএম

মিছিল নিয়ে ফেরত গেলেন শাহেদ
Swapno

 

বক্তব্য দিতে না দেয়ায় মিছিল নিয়ে ফেরত গেলেন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহম্মেদ। গতকাল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া আদালতের রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

 

উপস্থিত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী জানা গেছে, অনুষ্ঠানে শাহেদ আহম্মেদকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়নি সঞ্চালনার দায়িত্বে থাকা এড. আবু আল ইউসুফ খান টিপু। নাম না ডাকায় শাহেদের সাথে থাকা নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করলেও বক্তব্য দেয়ার সুযোগ দেয়নি টিপু। পরবর্তীতে এ নিয়ে মহানগর বিএনপি আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান সাথে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ এর কর্মীদের সাথে কথা কাটাকাটি হলে সমাবেশ স্থল থেকে তার নেতাকর্মীদের নিয়ে সমাবেশ না করেই চলে যান যুবদলের এই নেতা।

 

সূত্র জানিয়েছে, বিক্ষোভ সমাবেশে চলাকালীন সময় নেতা কর্মীরা একটু প্রেসক্লাবের সামনে দোকানের এখানে দাঁড়ালে হঠাৎ করেই মহানগর বিএনপি আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এসে রেগে গিয়ে যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদকে বলেন তুমি কি এখানে সমাবেশ করতে নাকি আড্ডা দিতে এ কথা সুনে যুবদলের অন্যকর্মীরা হঠাৎ করেই রেগে গিয়ে বলেন, আমরা থেকে কি করবো, এখানে যারা বক্তব্য রাখছে, সকলে তো বড় নেতা না।

 

যারা দলের জন্য সব সময় কাজ করে তাদের কেন বক্তব্য দিতে দেওয়া হয় না। আপনারা সকলে নতুন যারা জুনিয়র তাদের বক্তব্য দিতে দিচ্ছেন, তাহলে আমরা কি করবো। নেতা কর্মীরা বলেন টিপু তার ইচ্ছে মত নেতাদের দিয়ে বক্তব্য দেয়ান বলেও অভিয়োগ করেন। ঘটনার পরেই সকলকে নিয়ে সমাবেশ স্থল থেকে সাথে সাথেই চাষাড়া শহীদ মিনারে চলে যান শাহেদ।  

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান বলেন, তারা সকলে সমাবেশ এর বাহিরে দাঁড়িয়ে ছিলো তাই তাদের ডেকে আনতে গিয়েছিলোম। তারা কেনো এমন করছে জানি না তারা সমাবেশ থেকে চলে গেছে নাকি সেটাও আমি জানি না।

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ এর সাথে তার মুঠো ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার  চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেনি। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন