Logo
Logo
×

রাজনীতি

গিয়াসউদ্দিনকে নিয়ে চিন্তিত শামীম ওসমান ও তার অনুসারীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৪:২৫ পিএম

গিয়াসউদ্দিনকে নিয়ে চিন্তিত শামীম ওসমান ও তার অনুসারীরা
Swapno

# কাউন্সিলর মতির সাম্প্রতিক তৎপরতায় রাজনৈতিকভাবে আরো লাভবান গিয়াস উদ্দিন


নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিনকে নিয়ে মহা টেনশানে পরেছেন একই আসনের বর্তমান এমপি একেএম শামীম ওসমান ও তার অনুসারীরা।

 

 

এরই মাঝে শামীম ওসমান বহুবার গিয়াস উদ্দিনকে আক্রমন করে বক্তব্য রেখেছেন এবং তিনি তার চেলাদের মাঠে নামিয়ে দিয়েছেন বলেও অভিযোগ করছেন নারায়ণগঞ্জের বিএনপি নেতৃবৃন্দ। আর গিয়স উদ্দিন নিজে অভিযোগ করছেন শামীম ওসমান এমপি হওয়ার সুবাধে তার প্রভাবকে অবৈধ ভাবে ব্যাবহার করছেন গিয়াস উদ্দিন ও তার ছেলেদের বিরুদ্ধে।

 

 

গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পেছনে শামীম ওসমানের হাত রয়েছে বলে গিয়াস উদ্দিন বার বার বেশ জোরালো ভাবেই অভিযোগ করছেন। তিনি বর্তমান এমপির বিরুদ্ধে আরো অভিযোগ করছেন যে এমপি শামীম ওসমান গিয়াস উদ্দিনকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেড়ে ষড়যন্ত্রের পথ বেঁছে নিয়েছেন।

 

 

তাই শামীম ওসমান বার বার রাজনীতির নামে হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছেন বলেও গিয়াস উদ্দিনের অভিযোগ। আর এসব কারনে যতো দিন যাচ্ছে নারায়ণগঞ্জ-৪ আসনে সার্বিক রাজনৈকি পরিস্থিতি আরো জটিল হচ্ছে বলে মনে করেন অনেকে। কারন এরই মাঝে এই আসনের রাজনীতিতে বিরাট ফ্যাক্টর হয়ে উঠেছেন গিয়াস উদ্দিন।
 

 

অপরদিকে শামীম ওসমানের অনুগত কর্মী হিসাবে পরিচতি কাউন্সিলর মতিউর রহমান মতি সম্প্রতি গিয়াস উদ্দিনের মালিকানাাধীন শিক্ষা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তার এই হুমকির ভিডিও ক্লিপিং রয়েছে। মতি বলেছেন গিয়াস উদ্দিন কখন তার মালিকানাধীন গিয়াস উদ্দিন মডেল কলেজে আসেন সেটা যেনো মতিকে জানানো হয়।

 

 

তখন মতি এসে গিয়াস উদ্দিন মডেল কলেজ জ্বালিয়ে দেবেন। ফলে শামীম ওসমানের অনুগত মতি এই ধরনের হুমকি দেয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কারন একটি শিক্ষা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়ার হুমকি কোনো সহজ বিষয় নয়। কেনোনা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল ওই শিক্ষা প্রতিষ্ঠানের নিষ্পাপ শিক্ষার্থীদের ভবিষ্যৎ।

 

 

তাই কোনো জনপ্রতিনিধীতো দূরের কথা কোনো সভ্য মানুষ এই ধরনের হুমকি দিতে পারেন না বলে মনে করেন নারায়ণগঞ্জের সচেতন মহল। অথচ শামীম ওসমানের অুনগত হলেও মতিউর রহমান মতি একজন জনপ্রতিনিধি। তিনি একজন কাউন্সিলর। এদিকে বিগত দশ বছর ধরে শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি হলেও এ সময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি হয়েছেন আরো অন্তত দুইজন নেতা।

 

 

এরা হলেন এডভোকেট তৈমুর আলম খন্দকার এবং কাজী মনিরুজ্জামান মনির। এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাসী ছিলেন এমন আরো একজন হলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহআলম। অথচ এদের কাউকেই শামীম ওসমান কখনো আক্রমন করে বক্তব্য দেননি।

 

 

তাই বিএনপি নেতা কর্মীরা সহ নারায়ণগঞ্জের রাজনৈতিক পর্যবেক্ষক মহলের আরো অনেকে মনে করেন শামীম ওসমান আসলে এদের কাউকেই গোনায় ধরেননি বা তার নিজের রাজনীতির জন্য প্রতিদ্ব›দ্বী মনে করেননি। কিন্তু গিয়াস উদ্দিনকে তিনি প্রতিদ্ব›দ্বী মনে করছেন এবং তার সাথে প্রতিদ্ব›দ্বীতা করে তিনি একবার হেরে গিয়েছিলেন।

 

 

কিন্তু এ সময়ে এসে শামীম ওসমান ও তার অুনসারীদের তৎপরতার কারনে রাজনৈতিক ভাবে আরো লাভবান হচ্ছেন গিয়াস উদ্দিন। এতে বিএনপির ভেতরে গিয়াস উদ্দিনের অবস্থান আরো মজবুত হচ্ছে এবং এন্টি আওয়ামী লীগ ভোটারদের মাঝেও তার প্রতি সহানুভুতি বাড়ছে।

 

 

তাই এবার নারায়ণগঞ্জ-৪ আসনে যদি শামীম ওসমানের সাথে গিয়াস উদ্দিনের প্রতিদ্ব›দ্বীতা হয় তাহলে গিয়াস উদ্দিনের জিতে যাওয়ার সম্ভাবনা বেশি বলেই মনে করেন নারায়ণগঞ্জের সচেতন মহল।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন