Logo
Logo
×

রাজনীতি

গণভবনে যাচ্ছেন আ.লীগের নেতৃবৃন্দ আজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৪:২৯ পিএম

গণভবনে যাচ্ছেন আ.লীগের নেতৃবৃন্দ আজ
Swapno


# ৫টি আসনে নৌকার দাবী তুলবেন
 
আগামী নির্বাচন ঘিরে আওয়ামী লীগ বিএনপির মাঝে রাজপথ দখল নিয়ে টানটান উত্তেজনা চলছে। বিএনপি রাজপথে কর্মসূচি দিলে তাদের বিপরীতে ক্ষমতাসীন দলও কর্মসুচি দিয়ে রাজপথে থাকেন।

 

 

এজন্য দুই দলের কর্মসূচি নিয়ে রাজপথে টান টান উত্তেজনা চলে। তাছাড়া আগামী নির্বাচন ঘিরে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরাও মাঠের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। কিন্তু আজ আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর ডাকে জেলা উপজেলা, থানা আওয়ামী লীগের সভাপতি সেক্রটারি আজ গণভবনে যাচ্ছেন নেতৃবৃন্দ। সেখানে জেলার ৫টি আসনে নৌকার দাবী তুলবেন বলে জানা স্থানীয় একাধিক নেতৃবৃন্দ।
 

 

এদিকে নারায়ণগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য থাকলেও দুটি আসন জাতীয় পার্টির অধিনে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিন দাবী জানিয়ে আসছেন জেলার পাঁচটি আসনে নৌকার প্রার্থী দেয়ার। এ নিয়ে বিভিন্ন সময় সভা-সমাবেশে আক্ষেপ করতে দেখা গিয়েছে নেতাকর্মীদের। তাছাড়া দলের স্থানীয় জনপ্রতিনিধিরাও থেমে নেই একই দাবিতে।

 

 

৬আগস্ট জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের নেতা ও নৌকার জনপ্রতিনিধিদের ডেকেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে এই বিশেষ বর্ধিত সভা। সুত্রমতে, জাতীয় নির্বাচনের প্রস্ততি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও অভ্যন্তরীণ কোন্দল বন্ধ করতে ও সভায় নেতৃবৃন্দদের বিভিন্ন দিকনির্দেশনা দিবেন শেখ হাসিনা।

 

 

তবে সভায় নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতা দাবী থাকবে নারায়ণগঞ্জে ৫টি আসনে নৌকার মাঝি নিশ্চিত করা। কিন্তু নেত্রীর সিদ্ধান্তই হবে সর্বশেষ সিদ্ধান্ত। অপরদিকে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সদর-বন্দর নারায়ণগঞ্জ-৫ আসন ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের নৌকার ব্যানারে পোস্টার দেয়ালে দেয়ালে দেখা মিলেছে।

 

 

তাদের মাঝে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সহ তাদের সমর্থকরা ব্যানার ফেস্টুন টানিয়ে প্রচারনা চালান। এছাড়া নারায়ণগঞ্জ-৩ আসনেও একঝাক নেতৃবৃন্দ মাঠে কাজ করে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

 

 

স্থানীয় নেতারা চান নারায়ণগঞ্জে ৫টি আসনে আওয়ামী লীগ আরও শক্তিশালী ও সাংগঠনিক ভাবে শক্ত হয়ে উঠুক। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমরা নেত্রীর কাছে সর্বপ্রথম দাবী জানাবো নারায়ণগঞ্জের ৫টি আসনে যেন নৌকা দেয়া হয়। আমরা দীর্ঘ দিন যাবত জেলার ৫টি আসনে নৌকার দাবী জানিয়ে আসছি।

 

 

আজ সুযোগ পেলে আবারও জোরালো ভাবে নৌকার দাবী জানাবো। জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আবু হ্সানাত মো. শহিদ বাদল জানান, আমরা মহা আনন্দ নিয়ে প্রধামন্ত্রী শেখ হাসিনার ডাকে আজ গণভবনে যাচ্ছি। নেত্রীর কাছে আমাদের প্রধান দাবী থাকবে নারায়ণগঞ্জের ৫টি আসনে যেন নৌকা দেয়া হয়।

 

 

সেই সাথে দলীয় প্রার্থীকে নির্বাচিত করার জন্য তিনি যে ভাবে কাজ করার জন্য নির্দেশনা দিবেন আমরা সেভাবেই কাজ করবো।সোনারগাঁ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার বলেন, আমরা প্রতিবারই দাবি জানাই আমাদের সোনারগাঁ নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকা দেয়ার জন্য।

 

 

আমরা ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের জানিয়েছি আমাদের এই আসনে দুই দুইবার জাতীয় পার্টি ক্ষমতায় এসেছে। আমরা চাই এবার এই আসনটিসহ নারায়ণগঞ্জে ৫টি আসনে নৌকার মনোনয়ন দেয়া হোক।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন