Logo
Logo
×

রাজনীতি

মাহমুদের আত্মত্যাগ আমাদের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা: রিজভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৫:৩২ পিএম

মাহমুদের আত্মত্যাগ আমাদের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা: রিজভী
Swapno

 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমাদের প্রত্যেকটি নেতাকর্মী এমন মানসিক চাপে আছে যেমনিভাবে শারীরিক নির্যাতনে শিকার তেমনি মানসিক চাপে রয়েছে। বাসায় বসে থাকলেও তার নামে মামলা হয়।

 

 

প্রতিনিয়ত পুলিশি আক্রমণ এবং আতঙ্কের মধ্যে থাকতে হয়। মানসিকভাবে তারা এমনভাবে বিপর্যস্ত আমাদের নেতাকর্মী কখন কে পৃথিবী ছেড়ে চলে যাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। মাহমুদ সে ধরনেরই পরিস্থিতির শিকার হয়েছেন। শনিবার (৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাহমুদ হোসেনের পরিবারের সদস্যদের সমবেদন জানাতে এসে তিনি এসব কথা বলেন।

 

 

গত ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশে অংশগ্রহণ করতে গিয়ে তিনি মারা গিয়েছিলেন। রুহুল কবির রিজভী বলেন, মাহমুদের নামে মামলা রয়েছে। কিন্তু সে এতই নিবেদিত ছিল কখনও কর্মস‚চি থেকে বিরত থাকতো না। যার কারণে অসুস্থ অবস্থায়ই কর্মস‚চিতে যোগ দিয়েছে। ঢাকার সমাবেশস্থলে গিয়ে ¯েøাগান দিতে দিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

 

 

এই বেদনাবিদুর ঘটনায় শোক জানানোর ভাষা আমাদের নেই। তার মতো নিবেদিত নেতাকর্মীরা আছে বলেই জাতীয়তাবাদী শক্তি টিকে আছে। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা আজকে উজ্জীবিত। তাই পুলিশের বুলেটকে বুকে ধারণ করে আওয়ামী লীগের পান্ডাদের লাঠি অস্ত্রের কোপ খেয়ে তারা দাঁড়িয়ে আছে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য।

 

 

সেরকমই একজন কর্মী ছিলেন মাহমুদ। তিনি শেষ দিন পর্যন্ত দলের কর্মস‚চি পালন করেছেন। একদিকে যেমন শোক আরেকদিকে গোটা দেশের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছেন মাহমুদ। কিভাবে নিজের অসুস্থতা নিয়েও দলের কর্মস‚চিতে অংশগ্রহণ করতে হয় তা শিখিয়েছেন।

 

 

শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় অঙ্গীকারের ভাষা মৃত্যুর মধ্য দিয়ে গোটা দেশের নেতাকর্মীদের দিয়েছন। আমরা তার আত্মত্যাগে যেমন কষ্ট পাচ্ছি তেমনিভাবে আবার ঘুরে দাঁড়ানোর প্রেরণা পাচ্ছি। রিজভী বলেন, এই দলের যিনি প্রধান তিনি গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেছে।

 

 

এই দলের জনপ্রিয় নেতা যিনি গোটা দেশকে ঐক্যবদ্ধ করেছেন গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে তার বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হচ্ছে। গত দুইদিন আগে তিনি এবং তার সহধর্মিণী যিনি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নন দেশের একজন খ্যাতিমান চিকিৎসক তার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। যাতে তিনি দেশে ফিরে না আসতে পারেন মানসিকভাবে বিপর্যস্ত হন।
 

 

তিনি আরও বলেন, সরকার অশুভ উদ্দেশ্যে এসমস্ত সাজাগুলো দিয়েছে। কিন্তু এতে কোনো লাভ হয় নাই কেউ দমে যায়নি। আমাদের নেত্রী বন্দি কিন্তু তার গণতন্ত্র পুনরুদ্ধারের আওয়াজ এটা আজও আমাদের উদ্বুদ্ধ করে। দেশনায়ক তারেক রহমান লন্ডন থেকে যেভাবে সুসংগঠিত করছেন প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ তার নির্দেশ তার আহ্বান শুনতে পাচ্ছি।
 

 

জোবায়দা রহমানের বিরুদ্ধে রায় প্রসঙ্গে রিজভী বলেন, ভদ্রমহিলা সারাদেশে সজ্জন এবং প্রখ্যাত চিকিৎসক হিসেবে মানুষের সেবা করছেন। তিনি একজন বিখ্যাত পরিবারের সন্তান। তিনি একজন বিখ্যাত পরিবারের পুত্রবধ‚। শুধুমাত্র হেয় করার জন্য সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

 

 

তারেক রহমান এবং তার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগগুলো দেয়া হয়েছে তার একটি অভিযোগও সত্য নয়। মাত্র এক মাসের মধ্যে সাক্ষী জোগাড় করে দ্রুতগতিতে রায় ঘোষণা করেছে। অথচ কত মামলা রয়েছে। সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা দিয়েছে।সরকারের পদত্যাগ ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবেন না উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।

 

 

নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে তারপর নির্বাচন করবে বিএনপি। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ওই নির্বাচন হবে না ওটা হবে নিশি রাতের নির্বাচন অথবা অন্য কোনো নির্বাচন। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত। এসময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক খোকন। 

 

 

মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাহমুদুর রহমান সুমন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান, মহানগর বিএনপির সদস্য ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর শওকত হাসেম শকু, মহানগর বিএনপিরর যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মহিলা দল নেত্রী দিপা হাশেম।

 

 

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূইয়া ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন