Logo
Logo
×

রাজনীতি

ফ্যাসিবাদী সরকারের শেষ পরিনতি হবে ভয়াবহ: হাজী শহীদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৫:৪৫ পিএম

ফ্যাসিবাদী সরকারের শেষ পরিনতি হবে ভয়াবহ: হাজী শহীদ
Swapno

 

ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি আলহাজ¦ মোহাম্মদ শহীদ উল্লাহ বলেছেন, এবার জুলুমের শেষ পরিনতির দিকে এগিয়ে যাচ্ছে এই জুলুমবাজ সরকার। আশা করি খুব শিগগিরই অবৈধ সরকারের এই অত্যাচারের শেষ হবে।

 

 

বছরের পর বছর ধরে আমাদের দলের সর্ব স্থরের নেতাকর্মীদের উপর যে জুলুম নির্যাতন চালিয়ে আসছে এই ফ্যাসিবাদী সরকার তার শেষ পরিনতি হবে ভয়াবহ। কারন আমরা বিশ্বাস করি মানুষ মাত্রই তার কৃতকর্মের ফল ভোগ করে। ফ্যাসিবাদী আওয়ামী লীগও খুব শিগগিরই তাদের কৃতকর্মের ফল ভোগ করবে বলে আমরা বিশ্বাস করি।

 

 

তিনি বলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুকে গুলি করে যেভাবে অন্ধত্বের দিকে ঠেলে দেয়া হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। বিনা অপরাধে শান্তিপূর্ণ কর্মসূচিতে তাকে ছড়রা গুলি করে গুরুতর আহত করেছে পুলিশ। যার ফলে তার দুটি চোখই মারাত্বক ভাবে আক্রান্ত হয়েছে। কোনো গণতান্ত্রিক দেশে পুলিশ এই ধরনের আচরন করতে পারে না।

 

 

মিথ্যাবাদী সরকার মুখে বলছে এক কথা আর কাজ করছে সম্পূর্ণ উল্টো। সরকারই প্রমান করেছে তাদের অধীনে এ দেশে কোনো অবাধ ও সুষ্টু নির্বাচন হতে পারে না। ফলে এই অবৈধ সরকারের কোনো কথাই এখন দেশের মানুষ বিশ্বাস করে না। তাদেরকে বিশ্বাস করে না বিদেশীরাও।

 

 

গতকাল তিনি ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর উপর পুলিশের বর্বর গুলি বর্ষনের ঘটনায় তার দুই চোখে গুলিবিদ্ধ হওয়ায় এমন প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। তিনি বলেন, দেশের মানুষ এবং গণতন্ত্রকামী বিশ্ব দেখতে পাচ্ছে সরকার মুখে একটি অবাধ ও সুষ্টু নির্বাচনের কথা বললেও বাস্তবে তারা বিএনপি সহ বিরোধী দলগুলির নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন আরো জোরদার করেছে।

 

 

যার ফলে এরই মাঝে জাতিসংঘ, এমনেষ্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইট্স ওয়াচ কড়া বিবৃতি দিয়েছে। দেশী বিদেশী গণমাধ্যমগুলোও বাংলাদেশে এই অবৈধ সরকারের জুলুম নির্যাতনের চিত্র বেশ জোরালো ভাবে তুলে ধরছে। যার ফলে সরকারের সকল প্রকারের অপকর্মের বিরুদ্ধে দেশী বিদেশী সকল মহল সোচ্চার হয়ে উঠেছে।

 

 

এই অবৈধ সরকার বিএনপির নেতাকর্মীদের উপর যতো জুলুম নির্যাতন চালাচ্ছে ততোই দেশের মানুষ বিএনপির পাশে এসে দাড়াচ্ছে। তাই বিএনপির যেকোনো কর্মসূচিতে রোধ বৃষ্টি উপক্ষো করে জনতার ঢল নামছে। তাই আমরা মনে প্রানে বিশ্বাস করি এই সরকারের দিন শেষ হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এই সরকারের বিদায় ঘটবে বলে আমরা দৃঢ় ভাবে আশাবাদী।

 

 

আমি শহীদুল ইসলাম টিটুর উপর পুলিশের এভাবে গুলি বর্ষনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যে সকল পুলিশ সদস্য বিনা অপরাধে টিটু সহ বিএনপির নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন