টিটুর দুই চোখে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলের নজরে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৯:০৭ পিএম
# উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুকে পুলিশ গুলি করে তার চোখ অন্ধ করে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলের নজরে এনেছে বিএনপি। এরই মাঝে এই নেতার উপর যে বর্বরতা চালানো হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে তার দ্ইু চোখ, এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রমান যোগার করে বিএনপির কেন্দ্র বিষয়টি আন্তর্জাতিক মহলেরও নজরে এনেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন।
গতকাল তিনি দৈনিক যুগের চিন্তাকে টেলিফোনে এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা দেখেছেন ওই দিন আমাদের শািন্তপূর্ণ কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ গিয়ে নির্বিচারে গুলি বর্ষন করে। এতে আমাদের দলের ফতুল্লা থানা বিএনপির সভাপতি দুই চোখে গুলি বিদ্ধ হন এবং আরো অনেকে গুরুতর আহত হন।
এতে তার একটি চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যাবার সম্ভাবনার কথা জানিয়েছে ডাক্তাররা। অপর চোখেও তিনি ভালো মতো দেখতে পাচ্ছেন না। তাই আমি মনে করি এটা পুলিশের মানবাধিকারের চরম লঙ্গন এবং চরম অমানবিক আচরন। আমাদের উপর গুলি বর্ষন করলো পুলিশ, লাঠি পেটা করলো পুলিশ আবার তারাই উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।
আইনের রক্ষক হয়ে উল্টো পুলিশই আইন ভঙ্গ করে চলেছে। তাই দেশে যেহেতু কোনো বিচার নেই, ফলে আমরা আন্তর্জাতিক মহলের নজরে এনেছি। গিয়াস উদ্দিন আরো বলেন, আপনারা আরো জানেন সম্প্রতি এ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘ দেশে পুলিশের এই অমানবিক আচরনের বিরুদ্ধে কড়া বিবৃতি দিয়েছে।
টিটু সহ আমাদের দলের আরো অনেকের উপর যে ধরনের বর্বরতা চালানো হয়েছে তার সবই আন্তর্জাতিক মহলের নজরে এসেছে এবং আমারা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আলাদা ভাবেও এ বিষয়টি আন্তর্জাতিক মহলের নজরে এনেছি। তবে আমার মনে হয় এভাবে পুলিশকে ব্যাবহার করেও সরকারের শেষ রক্ষা হবে না।
এই জুলুমবাজ সরকারকে করুন পরিনতি বরন করতে হবে। তিনি আরো বলেন পুলিশের কারনে সরকার আরো আগেই গণবিচ্ছিন্ন হয়ে পরেছে। যতো দিন যাচ্ছে ততোই আরো গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে। সরকার এখন পুলিশের উপর নির্ভর করে দেশ চালাচ্ছে।
এতে গোটা জাতিকে চরম বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এসব কারনে খুব শিগগিরই এই সরকার বিদায় নেবে ইনমাআল্লাহ। পুলিশের এমন আচরনের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।
এদিকে তিনি আরো বলেন আমরা সব সময় শহীদুল ইসলাম টিটুর খোঁজ খবর রাখছি। তার পরিবারের সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে। খুব শিগগিরই আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানের ব্যাবস্থা করবো।
এদিকে ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যাপক খন্দকার মনিরুর ইসলাম বলেছেন, এবার জুলুমের শেষ পরিনতির দিকে এগিয়ে যাচ্ছে এই জুলুমবাজ সরকার। আশা করি খুব শিগগিরই অবৈধ সরকারের এই অত্যাচারের শেষ হবে। তিনি বলেন বছরের পর বছর ধরে আমাদের দলের সর্ব স্থরের নেতাকর্মীদের উপর যে জুলুম নির্যাতন চালিয়ে আসছে এই ফ্যাসিবাদী সরকার তার শেষ পরিনতি হবে ভয়াবহ।
বিনা অপরাধে গুলি করে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর চোখ অন্ধ করে দিয়েছে পুলিশ। তবে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার খুব শিগগিরই তাদের কৃতকর্মের ফল ভোগ করবে বলে আমরা বিশ্বাস করি। তিনি বলেন বিনা অপরাধে শান্তিপূর্ণ কর্মসূচিতে তাকে গুলি করে গুরুতর আহত করেছে পুলিশ।
যার ফলে তার দুটি চোখই মারাত্বক ভাবে আক্রান্ত হয়েছে। কোনো গণতান্ত্রিক দেশে পুলিশ এই ধরনের আচরন করতে পারে না। মিথ্যাবাদী সরকার মুখে বলছে এক কথা আর কাজ করছে সম্পূর্ণ উল্টো। সরকারই প্রমান করেছে তাদের অধীনে এ দেশে কোনো অবাধ ও সুষ্টু নির্বাচন হতে পারে না।
ফলে এই অবৈধ সরকারের কোনো কথাই এখন দেশের মানুষ বিশ্বাস করে না। তাদেরকে বিশ্বাস করে না বিদেশীরাও। তিনি বলেন, দেশের মানুষ এবং গণতন্ত্রকামী বিশ্ব দেখতে পাচ্ছে সরকার মুখে একটি অবাধ ও সুষ্টু নির্বাচনের কথা বললেও বাস্তবে তারা বিএনপি সহ বিরোধী দলগুলির নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন আরো জোরদার করেছে।
যার ফলে এরই মাঝে জাতিসংঘ, এমনেষ্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইট্স ওয়াচ কড়া বিবৃতি দিয়েছে। দেশী বিদেশী গণমাধ্যমগুলোও বাংলাদেশে এই অবৈধ সরকারের জুলুম নির্যাতনের চিত্র বেশ জোরালো ভাবে তুলে ধরছে। যার ফলে সরকারের সকল প্রকারের অপকর্মের বিরুদ্ধে দেশী বিদেশী সকল মহল সোচ্চার হয়ে উঠেছে।
এই অবৈধ সরকার বিএনপির নেতাকর্মীদের উপর যতো জুলুম নির্যাতন চালাচ্ছে ততোই দেশের মানুষ বিএনপির পাশে এসে দাড়াচ্ছে। তাই বিএনপির যেকোনো কর্মসূচিতে রোধ বৃষ্টি উপক্ষো করে জনতার ঢল নামছে। তাই আমরা মনে প্রানে বিশ্বাস করি এই সরকারের দিন শেষ হয়েছে।
খুব অল্প সময়ের মধ্যেই এই সরকারের বিদায় ঘটবে বলে আমরা দৃঢ় ভাবে আশাবাদী। আমি শহীদুল ইসলাম টিটুর উপর পুলিশের এভাবে গুলি বর্ষনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যে সকল পুলিশ সদস্য বিনা অপরাধে টিটু সহ বিএনপির নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এন. হুসেইন রনী /জেসি


