Logo
Logo
×

রাজনীতি

নাহিদ ও জিকুর নেতৃত্বে মহা-সড়কে জেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৮:৫৩ পিএম

নাহিদ ও জিকুর নেতৃত্বে মহা-সড়কে জেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
Swapno

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রদলের নবাগত কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় রাশেদ ইকবাল খানকে শুভেচ্ছা জানিয়ে জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূইয়া ও সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুর নেতৃত্বে সকল ইউনিটের শত শত নেতাকর্মী নিয়ে জেলা ছাত্রদলের বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ আগস্ট) বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে এই শুভেচ্ছা মিছিল করে জেলা ছাত্রদল। এ সময় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ফেস্টুনে-ব্যানারে সুসজ্জিত হয়ে তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত শ্লোগান শ্লোগানে মুর্খরিত হয়ে উঠে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড। 

 


এ সময় শুভেচ্ছা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের জিকুর সঞ্চালনায় সভাপতিত্বের বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূইয়া বলেন, আমরা আমাদের নেতা তারেক রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানাই। কারণ উনি যানে আন্দোলণ সংগ্রামে কখন কাকে দিয়ে আন্দোলন সংগ্রাম সফল করা যাবে। তাই আমরা মনে করি তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এছাড়াও বলতে তাই রাশেদ ভাই ও জুয়েল ভাইয়ের নেতৃত্বে সামনে যেকোন আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ভূমিকা থাকবে জোরালো। আর এখন আমাদের মূল লক্ষ্যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আর এই স্বৈরাচারি সরকারকে এই দেশ থেকে বিরারিত করে একটি গণ মানুষের দল প্রতিষ্ঠিত করতে হবে। 

 


প্রসঙ্গত গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় পদ হারালেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তাকে সরিয়ে রাশেদ ইকবাল খানকে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানা গেছে। 
এ সময় স্বাগত ও শুভেচ্ছা মিছিলে নাহিদ ও জিকুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া ভূইয়া, সাংগঠনিক   সম্পাদক মেহেদী হাসান দোলন, সহ-সভাপতি আতা ই রাব্বি, দপ্তর শাকিল আহমেদ, সহ-দপ্তর মজিবুর রহমান ইমন,

 

সহ-দপ্তর রাইজুল ইসলাম,  ফতুল্লা থানা ছাত্রদলের সদস্য সচিব রিয়াদ দেওয়ান যুগ্ম আহবায়ক মাহফুজ আহমেদ নিতুল, যুগ্ম আহবায়ক মোহন আহমেদ, যুগ্ম আহবায়ক ইয়াসিন আরাফাত, যুগ্ম আহবায়ক এনামুল হক রাব্বি, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান শান্ত, রোকন উদ্দিন রাব্বি, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, শাহজালাল মিয়া,সিফাত আদনান, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাছুম বিল্লাহ, যুগ্ম আহবায়ক রাকিব হাসান রাজাসহ জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন