Logo
Logo
×

রাজনীতি

কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে যুবদলের সাবেক নেতাদের প্রতিবাদ সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৯:৪০ পিএম

কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে যুবদলের সাবেক নেতাদের প্রতিবাদ সভা
Swapno

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাকালীন সাবেক নেতৃবৃন্দের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার (১০ আগস্ট) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাকালীন সাবেক নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায়,আঃ মঈন খান ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল,কেন্দ্রীয় যুবদলেরর সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। এছাড়া যুবদলের প্রতিষ্ঠাকালীন সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন