মাই ম্যান কমিটি প্রতিষ্ঠা করতে জেলা আ.লীগের সাথে দ্বন্দ্ব
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৪:১১ পিএম
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটি অনুমোদিত হয়েছে এক বছর ছুই ছুই। কিন্তু উপজেলা আওয়ামীলীগের কমিটিকে পূর্ণতা দিতে গিয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম ভূইয়া এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত মাই ম্যান প্রস্তাবিত কমিটি প্রতিষ্ঠা করতে গিয়ে এখনো দ্বিধা দ্বন্দ্বে জড়িয়ে আছে।
কারণ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ থেকে অনুমোদন দেয়া হলেও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কর্তৃক প্রস্তাবিত কমিটিকে জেলা আওয়ামীলীগ অনুমোদন না দেয়ায় জেলা আওয়ামীলীগের অনুমোদিত কমিটিকে অবমাননা করে ১৫ আগস্ট উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ কর্তৃক প্রস্তাবিত কমিটি নিয়ে বর্ধিত সভা করে প্রকাশ্যে জেলা আওয়ামীলীগের সাথে দ্বন্দ্বে জড়ান।
এছাড়া জেলা আওয়ামীলীগ প্রস্তাবিত কমিটিকে অনুমোদন না দেয়ায় জেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত নিয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ কর্তৃক ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় বিরূপ মন্তব্য করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।
যার কারণে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির নেতাদের দ্বারা আজব বর্ধিত সভার আয়োজন নিয়ে জেলা আওয়ামীলীগের নেতারাও বেশ চটেছেন এবং উপজেলা আওয়ামীলীগ নেতাদের সাংগঠনিক অপরিপক্কতার বিষয়টি উল্লেখিত করে গঠনতন্ত্রকে অনুসরন করার পরামর্শ দেন।
দলীয় সূত্র বলছে, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে শামসুল ইসলাম ভূইয়াকে সভাপতি এবং আবদুল্লাহ আল কায়সার হাসনাকে সাধারণ সম্পাদক করে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠিত হয়। তবে সম্মেলনে তাদের নির্দেশ দেয় কেন্দ্রীয় নেতারা অত্যান্ত দ্রুত সময়ের মধ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন করার।
কিন্তু সে জায়গায় প্রায় এক বছরের মত সময় অতিক্রম হওয়ার উপক্রম হয়েছে জেলা আওয়ামীলীগ থেকে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটি অনুমোদন দেয়া হলেও অনুমোদিত তোয়াক্ক না করে বিতর্কে জড়িয়ে আছে। জানা যায়, গত ৫ মে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি জেলা আওয়ামীলীগের নিকট জমা দেন।
কিন্তু প্রস্তাবিত কমিটি থাকা অধিকাংশ নেতা বিতর্কিত এবং স্বজনপ্রীতির মাধ্যমে তাদের পদায়ন করা হয়। পরবর্তীতে জেলা আওয়ামীলীগের নির্দেশে প্রস্তাবিত কমিটি থাকা নেতাদের পদের অদল বদল করে জেলা আওয়ামীলীগের নিকট প্রেরণ করেন বলে জানা যায়।
কিন্তু এর পর পরই গত ৭ জুন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটি অনুমোদনের পূর্বেই জেলা আওয়ামীলীগের নেতাদের উপেক্ষা করে তাদের প্রস্তাবিত কমিটির নেতাদের নিয়ে আজব পরিচিতি সভা করে বিতর্কের জন্ম দেন।
কিন্তু গত ৪ জুলাই নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ প্রস্তাবিত কমিটির ১৮ জন নেতাকে বিয়োজন করে নতুন করে ১৮ জন নেতাকে সংযোজন করার মাধ্যমে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটির অনুমোদন দেন। জেলা আওয়ামীলীগ প্রস্তাবিত কমিটির ১৮ জন নেতাকে বাদ দিয়ে কমিটি অনুমোদন দেয়ায় জেলা আওয়ামীলীগের কমিটিকে প্রত্যাখান করে কেন্দ্রে নালিশ দেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।
গত ৯ আগষ্ট সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাতের বাগাবাড়িতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে প্রস্তাবিত কমিটির নেতাদের দ্বারা ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ধিত সভার আয়োজন করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।
আর এই বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির নেতাদের পাশ কাটিয়ে প্রস্তাবিত কমিটির নেতাদের নিয়ে আজব বর্ধিত সভা করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ। বর্ধিত সভায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-কায়সার ১৮জন নেতাকে বিয়োজন করে কমিটি অনুমোদন দেয়ায় জেলা আওয়ামীলীগের সিদ্ধান্তকে অরাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছে।
যার কারণে জেলা আওয়ামীলীগ নেতারাও তাকে গঠনতন্ত্র অনুসরন করে মন্তব্য করার পরামর্শ দেন। তবে তৃণমূলের নেতারা বলছে মাই ম্যান প্রস্তাবিত কমিটি কে প্রতিষ্ঠিত করতে এবার জেলা আওয়ামীলীগের নেতাদের সাধে দ্ব›েদ্ব জড়িয়েছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ। এন.হুসেইন রনী /জেসি


