Logo
Logo
×

রাজনীতি

তারা রাজনীতির কানা গলিতে কেন পা রেখেছিলেন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৮:৩১ পিএম

তারা রাজনীতির কানা গলিতে কেন পা রেখেছিলেন
Swapno

 

# এদেরকে কে বা কারা সৃষ্টি করেছেন সেটা জানে নারায়ণগঞ্জবাসী
# মাথার চুল না পাকতেই গুলি খেয়ে মরতে হয়েছে তাদের অনেককে

 

 

নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের বহু যুবক মাথার চুল না পাকতেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এদের কেউ আইনশৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে মৃত্যুবরণ করেছেন, আবার কেউ মরেছেন প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে। এই মুহুর্তে কয়েকজন আছেন কারাগারে। কয়েকজন মৃত্যু বরণ করেছেন ব্রেইন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকে। কিন্তু কেনো এভাবে তাদেরকে অকালে ঝড়ে যেতে হলো। কেনোই বা তারা কারাগারে রয়েছেন?

 

এদের অধিকাংশই সন্ত্রাসের তকমা বা কলঙ্ক মাথায় নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এদের মাঝে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তাদের মাঝে উল্লেখযোগ্য হলেন, গোলাম সারোয়ার, মাহতাব উদ্দিন লাল, নূরুল আমিন মাকসুদ, নজরুল ইসলাম সুইট, নিয়াজুল, অগা মিঠু, নূর হোসেন, গোয়ার নজরুল, টাওয়ার সেলিম, নাডা শাহিন, টুন্ডা মাসুদ, ক্যাঙ্গারু পারভেজ, মেছের শিকদার, তোফাজ্জল শিকদার, রগকাটা জাফর, সোলেমান প্রধান এবং মতিউ রহমান মতি সহ আরো অনেকে।

 

বিপরীতে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন তারা হলেন মমিনন উল্লা ডেভিড, সাঈদুজ্জামান সাঈদ, জাকির খান, বন্দুক শাহিন, ইবু, রুবেল, হাসান আহম্মেদ সহ আরো অনেকে। এদের মাঝে আওয়ামী লীগের নূর হোসেন এবং বিএনপির জাকির খান এখন কারাগারে রয়েছেন। সাত খুুনের দায়ে নূর হোসেন কারা বরন করছেন এবং সাব্বির আলম খন্দকার খুনের দায়ে জাকির খান কারাবরন করছেন বলে জানা গেছে।

 

অগা মিঠু এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিএনপির হাসান আহম্মেদ বিভিন্ন মামলায় আদালত থেকে জামিন নিয়ে বাড়িতেই আছেন। মমিন উল্লা ডেভিড, টাওয়ার সেলিম, নজরুল ইসলাম সুইট, তোফাজ্জল শিকদার, রগকাটা জাফর, বন্দুক শাহিন, ইবু, রুবেল সহ আরো অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে মৃত্যুবরণ করেছেন। ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরন করেছেন অন্তত তিনজন।

 

এরা হলেন গোলাম সারোয়ার, মাহাতাব উদ্দিন লাল এবং নাডা শাহিন। মতি এখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের কাউন্সিলর। ক্যাঙ্গারু পারভেজ গুম হয়েছেন এবং আজও তার কোনো হদিস পাওয়া যায় নি। গোয়ার নজরুল হত্যাকান্ডের শিকার হয়েছেন। তাকে হত্যা করতে গিয়েই র‌্যাবের সহায়তায় সাতজনকে খুন করেন নূর হোসেন যা কিনা আদালতে প্রমাণিত।

 

এখন প্রশ্ন হলো তাদের জীবনটা কেনো এমন হলো? কেনো তারা এভাবে অকালে ঝড়ে গেলেন এবং কারাগারে রয়েছেন। এই প্রশ্নের একটাই উত্তর আর সেটি হলো রাজনীতির নামে তারা ভুল পথে পরিচালিত হয়েছেন। রাজনীতির কানা গলিতে পা বাড়িয়েছিলেন। তাদেরকে ব্যবহার করা হয়েছিলো। দুই দলের নেতারা তাদেরকে ব্যবহার করেন বলে জোরালো অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জবাসীর মাঝে বর্তমান তরুন প্রজন্ম এ বিষয়ে কিছু না জানলেও বিস্তারিত জানেন এই জেলার মধ্যবয়সী এবং প্রবীন ব্যক্তিরা।

 

এদিকে সাম্প্রতিক সময়ে বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবং সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন একে অপরকে সন্ত্রাসের রাজনীতির জন্য দায়ী করে বক্তব্য দিলেও বাস্তবতা নারায়ণগঞ্জবাসীর চোখের সামনে।

 

এদের মাঝে কে কার লোক সেটা দেখলেই বুঝা যাবে আসলে কে এদেরকে রাজনীতির কানা গলিতে নিয়ে গেছেন। কার ইশারায় এদের অনেকে সন্ত্রাসের রাজনীতি বেছে নিয়েছিলেন। তাই চাপার জোরে কেউ কাউকে খুনী বানানোর চেষ্টা করলেই সেটা সফল হয় না। কারন সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন