Logo
Logo
×

রাজনীতি

শীঘ্রই আসছে মহানগর যুবদলের নয়া কমিটি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ১০:১১ পিএম

শীঘ্রই আসছে মহানগর যুবদলের নয়া কমিটি
Swapno

 

# ২৯ জুলাইয়ের ভূমিকার উপর নির্ভর করেই আসছে মহানগর যুবদলের নয়া কমিটি
# রাজপথের নিষ্ক্রিয় নেতাদের পদে পদায়ন না করার দাবি তৃণমূলের

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি বর্তমানে রাজপথে আন্দোলনমুখী অবস্থানে রয়েছে। সামনে আরো কঠোর আন্দোলনের মাধ্যমে নেতাকর্মীর জাগিয়ে তুলতে চায় দলটি। সেই লক্ষে ইতিমধ্যে দফায় দফায় আন্দোলনের দ্বারার মধ্যে ও সংগঠন গোছাচ্ছে বিএনিপর হাইকমান্ড। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অত্যন্ত সহযোগী সংগঠন হিসেবে পরিচিত মহানগর যুবদলে রদবদলের মাধ্যমে কলঙ্ক মুক্ত হওয়ার আশাঙ্কা পাওয়া যাচ্ছে।

 

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ অযোগ্য নেতৃত্বের হাতে জব্দ রয়েছে মহানগর যুবদল। কমিটির গঠনের পর থেকেই সংগঠনের অর্থ স্বার্থ, পূর্ণাঙ্গ কমিটি গঠনে গড়িমসি, অভিযোগ তুললেই মারধরসহ নানা কর্মকান্ডের অভিযোগ রয়েছে কেন্দ্রীয় যুবদলের হাতে। এমনকি বিএনপির গুরুত্বপূর্ণ ২৯ জুলাইয়ের অবস্থান কর্মসূচিতে ও নিষ্ক্রিয় ভূমিকা পালনের অভিযোগ ও রয়েছে মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের রিুরুদ্ধে।

 

যা নিয়ে বর্তমানে ক্ষোভ প্রকাশ করছেন যুবদলের নেতৃবৃন্দ এছাড়াও ২৯ জুলাইয়ের অবস্থান কর্মসূচিকে অবহেলা করার প্রতিদান পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি শ্রাবন। যাকে ঘিরে বিভিন্ন নিষ্ক্রিয় নেতারা বর্তমানে আতঙ্কে রয়েছে। তৃণমূল বলছে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সরিয়ে দিয়ে উদাহরণ তৈরি করেছেন তারেক রহমান। যে দলের কর্মসূচিতে ক্ষুদ্র পরিমাণ শিথিলতা প্রদর্শন করলে সাথে সাথেই সরিয়ে দেয়া হবে। এমনই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যক্তিবর্গ।

 

ইতিমধ্যে দেখা গেছে, নারায়ণগঞ্জের লাগায়ো ঢাকা উত্তর মহানগর ও দক্ষিন মহানগর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। সেই ধারবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পদত্যাশীরা আশার আলো বুনছেন। সেই সাথে তৃণমূলের নেতারা ও আশা নিয়ে বসে আছেন এবার যোগ্য নেতৃত্বের মাধ্যমে মহানগর যুবদল কলঙ্ক মুক্ত হবেন। এদিকে মহানগর যুবদলে বর্তমানে সভাপতি পদে পদায়ন হতে আলোচনায় রয়েছেন মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ যিনি দীর্ঘদিন ছাত্ররাজনীতি ব্যাপক ভূমিকা পালন করে এসেছেন।

 

বর্তমানে মহানগর যুবদলে আলাদা আলাদা ব্যানারে শত শত নেতাকর্মী নিয়ে আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন। এমনকি দলীয় বিভিন্ন প্রোগ্রামে তার ব্যাপক ভূমিকা দেখার মিলে। আর ২৯ জুলাইয়ের বিএনপির অবস্থান কর্মসূচিতে ছিল তার ব্যাপক পরিশ্রম। অপরদিকে রয়েছেন মহানগর যুবদলের বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক শাহেদ আহম্মেদ যিনি সাবেক মহানগর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনে চমক প্রদর্শন করেছেন আর সেই ধারাবাহিকতায় বর্তমানে যুবদলে ও ব্যাপক বড় বড় মিছিল নিয়ে অংশ গ্রহণ করছেন।

 

এমনকি ২৯ জুলাই অবস্থান কর্মসূচিকে ঘিরে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে গুরুত্বর আহত হয়েছিলেন এই শাহেদ আহম্মেদ, অপরদিকে রয়েছেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান যিনি ছাত্র রাজনীতি থেকেই ব্যাপক প্ররিশ্রমের মাধ্যমে সংগঠনে কাজ করেছে যাচ্ছেন। এমনকি গত ২৯ জুলাইয়ে পুলিশ ও বিএনপির সংঘর্ষে পুলিশের লাঠি চার্জে আহত হয়েছিলেন এই নেতা পরবর্তীতে গ্রেফতার হয়ে ১৩ দিন কারাভোগ করেছেন এ যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান।

 

এই সভাপতি পদে আসতে নাম শোনা যাচ্ছে মহানগর যুবদলের বর্তমান সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নাম। এদিকে তৃণমূলের দাবি বর্তমানে জোড়ালো আন্দোলনে যাদের ভ‚মিকা রয়েছে ও বর্তমানে তারেক রহমানের যে সিদ্ধান্ত রয়েছে সেখানে লক্ষ্যে করেই ২৯ জুলাইয়ের অবস্থানের ভূমিকাকৃত সাহসী নেতাদের হাতেই নেতৃত্ব দেখাতে চায় তৃণমূল।

 

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই নানা বিতর্কের জন্মদাতা বর্তমান মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল। সংগঠনে দায়িত্ব পাওয়ার পর থেকেই সংগঠনকে ধ্বংসের পথে দাবিতে করেছে এই দুই নেতা তারা অর্থ কেলেঙ্কারী থেকে শুর করে সংগঠনে এমন কোন বিতর্ক নেই যে সে করে না। এমনকি গত ২৯ জুলাই অবস্থান কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যায়নি মহানগর যুবদলের শীর্ষ দুই অর্থাৎ যুবদলের আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু এবং সদস্য সচিব মনিরুল ইসলাম সজলকে।

 

বিতর্কিত এই দুই নেতা বার বার আলোচনায় এসেছেন কমিটি বাণিজ্য ও দলের ভেতর শৃঙ্খলা ভঙ্গের কারণে। অথচ একই কমিটির যুগ্ম আহ্বায়ক শাহেদ আহম্মেদ আহত হয়েছেন ও সাগর প্রধান আহত-গ্রেপ্তার হয়েছেন। তবে মন্তু-সজলের এমন কার্যক্রম এবারই প্রথম দেখা যায়নি। এর আগেও জনাত্রিশেক লোকজন নিয়ে কর্মসূচি পালন, দলের ভেতর গ্রুপিং, বড় জমায়েতে ব্যর্থতা, কর্মসূচিতে অনুপস্থিত থাকা, দলের যুগ্ম আহবায়কদের না জানানোসহ নানান অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

 

বিশেষ করে গত দেড় বছর অসংখ্য অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। কিন্তু জানা গেছে, বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুগামী হওয়ায় বার বার পার পেয়ে গেছেন তারা দু’জন। কিন্তু ইতোমধ্যে দলের ভেতর পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আন্দোলনে শিথিলতা দেখানো নেতাদের ছাঁটাই করা হচ্ছে। অব্যাহতি দেয়া হচ্ছে দায়িত্ব থেকে।

 

নিয়ে আসা হচ্ছে নতুন নেতাদের। সম্ভাবনাময় নেতাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে দলের ভেতর আনতে চাচ্ছেন গতিশীলতা। এদিকে বর্তমানে আলোচনায় থাকা নেতাকর্মীরা বিগত দিন থেকেই রাজপথে আলোড়ন সৃষ্টি করে এসেছে তাদের উপর আস্থা রেখে কেন্দ্রীয় যুবদল যদি দায়িত্ব প্রধান করে তাহলে অতীতের ন্যায় মহানগর যুবদল আরো সুসংগঠিত হবে।

 

এ বিষয়ে মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ যুগের চিন্তাকে বলেন, মহানগর যুবদলের কমিটি হয়েছে প্রায় ২১ মাস এই পর্যন্ত এই ৫জনের কমিটি থেকে আর কমিটি পূর্ণাঙ্গ হয়নি। এখন পর্যন্ত ওয়ার্ড বা থানা কমিটি একটি ও করতে পারেনি। আর এই কমিটির এমন কার্যক্রম আমরা মেনে নেয়নি সেই ধারবাহিকতায় আমরা করছি আর কেন্দ্র যদি আমাকে যোগ্য মনে করে তাহলে এই সংগঠনের দায়িত্ব আমার হাতে তুলে দিবে।

 

মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহম্মেদ যুগের চিন্তাকে বলেন, বর্তমানে রাজপথের এই ক্লান্তি লগ্নে আমরা রাজপথে রয়েছি সকল দলীয় আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছি। আর সেন্ট্রাল যদি মনে করে আমাকে দায়িত্ব দিলে সংগঠন আরো শক্তিশালী হবে তাহলে আমাকে দায়িত্ব প্রধান করবে আমি শতভাগ আশাবাদী।

 

মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান যুগের চিন্তাকে বলেন, সংগঠনে বর্তমানে আমি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে যাচ্ছি। আর বর্তমানে মহানগর যুবদলের সভাপতি প্রার্থী হিসেবে ও রয়েছি দল যদি আমাকে দায়িত্বশীল মনে করে তাহলে আমাকে দায়িত্ব দিবে বলে আমি মনে করি। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন