নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের শোক র্যালি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০১:৫৫ পিএম
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতারা শোক র্যালি করেছে।
সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান সম্রাট এবং সাধারণ সম্পাদক রাসেল প্রধানের নেতৃত্বে চাষাড়া গোল চত্বর থেকে শোক র্যালি বের করে নগরীর ২নং গেইট আওয়ামীলীগের পার্টি অফিসে এসে শোক র্যালি সমাপ্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি আনারুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক সিমান্ত মল্লিক, সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ানসহ মহানগর ছাত্রলীগের সাবেক কমিটির নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের অর্ন্তভুক্ত সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


