Logo
Logo
×

রাজনীতি

আইভী-শামীম বিরোধে যে কারণে আপাতত বিরতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৭:৪০ পিএম

আইভী-শামীম বিরোধে যে কারণে আপাতত বিরতি
Swapno

 

# শামীম ওসমানের নজর এখন গিয়াস উদ্দিনের দিকে
# আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হলে তুমুল লড়াইয়ের সম্ভাবনা

 

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর সাথে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের বিরোধের আপাতত বিরতি চলছে বলে মনে করেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ। তাদের অনেকের সাথে কথা বলে জানা গেছে তারা মনে করেন শামীম ওসমান আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে এবার কিছুটা হলেও চিন্তার মাঝে রয়েছেন। কারণ মাঠের রাজনীতিতে একদিকে বিরোধী দলের শক্তি অনেক বেড়েছে।

 

অপরদিকে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপ অনেক বেড়েছে এ দেশে একটি অবাধও সুষ্টু নির্বাচন দেয়ার জন্য। ফলে এই মুহুর্তে শামীম ওসমানকে সামলাতে হচ্ছে বিরোধীদের তৎপরতা। বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপি এখন নারায়ণগঞ্জে বিশাল বিশাল শোডাউন করে অনেককেই তাক লাগিয়ে দিচ্ছে। তাই শামীম ওসমান হয়তো বেশ ভালো করেই জানেন যে এবার যদি কোনো মতে একটি অবাধ ও সুষ্টু নির্বাচন হয় এবং সেই নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন অংশগ্রহন করেন তাহলে একেবারে পাল্টে যাবে চিত্র।

 

এই ক্ষেত্রে নির্বাচনের মাঠে গিয়াস উদ্দিনের সাথে শামীম ওসমানের তুমুল লড়াই হবে। এবং সেই লড়াইয়ে শামীম ওসমানের হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাই এই মুহুর্তে আইভীর সাথে বিরোধে জড়ানো থেকে আপাতত বিরত রয়েছেন বলে নারায়ণগঞ্জ শহরবাসী অনেকে মনে করেন। কারণ একই সাথে নিজ দলের প্রতিপক্ষ আর বিরোধী দলের পক্ষ উভয়ের সাথে খেলা সহজ নয়। তাই শামীম ওসমান এখন আইভীকে বাদ দিয়ে বিএনপি তথা গিয়াস উদ্দিনের দিকে নজর দিয়েছেন বলে অনেকে ধারনা করছেন।

 

যার ফলে আপাতত স্বস্তিতে আছেন মেয়র আইভী। তবে আগামী নির্বাচনের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখনই সেটা বলা যাচ্ছে না। কারণ এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এবার যুক্তরাষ্ট্র নির্বাচনের আগেই ভিসা নীতি ঘোষনা করেছে এবং তারও আগে র‌্যাব সদস্যদের উপর স্যাংশান দিয়েছে। তাই যুক্তরাষ্ট্র যে এবার অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি তৎপরতা চালিয়ে যাচ্ছে সেটা পরিষ্কার ভাবেই দেখা যাচ্ছে।

 

তাই জাতীয় পর্যায়ে এবার আগের দুই নির্বাচনের মতো এতো সহজে পার পাওয়া যাবে না বলেই দেশের রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরই মাঝে পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে উঠেছে। ফলে এটাই স্বাভাবিক যে শামীম ওসমান এখন বিএনপিকে তথা এই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গিয়াস উদ্দিনকে মোকাবেলা করবেন।

 

তারপর আগামী নির্বাচনে যদি জিতে আসতে পারেন তাহলে আবার নতুন করে আইভীর সাথে বিরোধে জড়াতে পারেন বলেই নারায়ণগঞ্জের সচেতন মহল মনে করেন। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে শামীম ওসমান অনেকটা সতর্কতার সহিত পা ফেলেছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। তাই আইভী আর কতদিন স্বস্তিতে থাকতে পারেন সেটাই এখন দেখার বিষয়। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন