Logo
Logo
×

রাজনীতি

শোককে শক্তিতে রুপান্তরিত করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: মাসুম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৮:৩৯ পিএম

শোককে শক্তিতে রুপান্তরিত করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: মাসুম
Swapno

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম বলেন, বাংলাদেশ আজকে দ্রুত গতিতে যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সে কারণে আজকে সম্রাজ্যবাদের চোখে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

তারা কখনো চায় না প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। আমরা জাতির জন বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকবেন বাংলাদেশের রাষ্ট্র প্রধান হিসেবে ততো দিন পর্যন্ত আমরা তাকে দেখতে চাই। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই এই শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী ২০২৪ সনের নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে।

 

শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা টানা চতুর্থবারের মত ক্ষমতায় যাবো। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করার জন্য আমি আহ্বান করছি। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন