নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৮:৫২ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ।
মঙ্গলবার (১৫ আগস্ট) নারায়ণগঞ্জ আওয়ামীলীগের পার্টি অফিসে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সম্রাট ও সাধারন সম্পাদক রাসেল প্রধানের নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ শ্রদ্ধাঞ্জলি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি আনারুল হক,যুগ্ম-সাধারণ সম্পাদক সিমান্ত মল্লিক,সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ানসহ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের অন্তর্ভুক্ত সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


