ছগীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৮:৫২ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী ছগীর আহমেদ এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। মঙ্গলবার দুপুরে ২ নম্বর রেলগেট জেলা মহানগর আওয়ামী লীগের কার্যালয় এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ছগীর আহমেদ বলেন, বাঙালীর রাখাল রাজা ছিলেন বঙ্গবন্ধু। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করে ভেবেছিল এই জাতিকে মেধা শুন্য করে ফেলবে। এই দেশের নেতৃত্বকে শুন্য করতে চেয়েছিল। পৃথিবীর কোন দেশে এমন কোন আইন নেই যে দেশে হত্যার বিচার হবে না। একটি সামন্য মুরগিকে হত্যা করলেও তার বিচার হয়। কিন্তু তারা ক্ষমতায় এসে সবার আগে ইন্ডেমনেটি আইন জারি করে বঙ্গবন্ধুর হত্যার বিচার না করার জন্য আইন পাশ হয়।
কিন্তু সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কাটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিত হচ্ছে। তাই এই শোককে শক্তিতে রুপান্তরিত করে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আবারও ক্ষমতায় আনতে হবে। আর এজন্য এখন থেকে আমাদের মাঠে নেমে কাজ করতে হবে। নৌকার জন্য ভোট চাইতে হবে। এস.এ/জেসি


