Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৯:২৪ পিএম

নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন
Swapno

 

 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল কাদির এর নেতৃত্বে বঙ্গবন্ধ’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শহরে শোক র‌্যালী করা হয়। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় জেলা শ্রমিকলীগের আয়োজনে শোক র‌্যালী বের করা হয় ও পরে ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল হক, সদস্য মো.হুমায়ন কবির, জাহাঙ্গীর আলম, মোসলেহ উদ্দিন জীবন, মো.আলমগীর মিয়া, আলী হোসেন, কেএসএম আব্দুল কাদির, মো.আসলাম, শাহবুদ্দিন, মো.শাহআলম, গাজী মো.লিটন, আমরাফ উদ্দিন, রহিম বাশা দিল মোহাম্মদ সহ প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন