নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৯:৩০ পিএম
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের আহবায়ক মো.কবির হোসেন ও সদস্য সচিব আবু সুফিয়ান লেলিন এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের আয়োজনে ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগর কৃষকলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম লিটন, দ্বীগ বিজয় মন্ডল, বাবুল দেওয়ান, জাকির হোসেন, সালাম খন্দকার। আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, আব্দুল সালাম, ললু লাল নন্দী সহ প্রমুখ।


