Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৯:৩৩ পিএম

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন
Swapno

 

 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা ও মিলাদ-দোয়া অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নাসিক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল কাদির, আদিনাথ বসু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান। ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মাহাদী হাছান রবিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,

 

সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ সাইফুল ইসলাম, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইসহাক মিয়া, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, সাবেক পরিবেশ সম্পাদক রানু খন্দকার, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ নিজাম আলী, সাবেক সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, সাবেক সদস্য হাজী আমজাদ হোসেন, শামসুজ্জামান ভাষানী, মোঃ শহিদুল্লাহ , সালাউদ্দিন সিকদার, এরফান হোসেন দীপ, তাবিবুল কাদির তমাল, নাদিম , শাহজাহান , অধ্যক্ষ  মোনতাজ উদ্দিন মর্তুজা, জসিমউদ্দিন , মাহবুবুর রহমান লিটন, কবির প্রধান, খোকন, সেলিম মাহমুদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন