জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজদৌল্লা রোড়ের ব্যবসায়ীদের আয়োজনে দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৯:৩৫ পিএম
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ৩৫নং সিরাজদৌল্লা রোড়ের সকল শ্রেনির ব্যবসায়ীদের আয়োজনে মিলাদ-দোয়া ও খিচুড়ি বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২টায় নারায়ণগঞ্জ হাই স্কুলের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সানি রায় এর সার্বিক ব্যবস্থাপনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাজমুল তাজ। বিশেষ অতিথি মোস্তফা ভান্ডারি। আরও উপস্থিত ছিলেন বাবুল সিকদার, শুক্কুর আলী, আজিজুর, বাবু, কাউসার, মারুফ, আক্তার, ফজলু, জনি, মুন্না, নিসাদ সহ প্রমুখ।


