রহিম ও প্রতীক ঘোষাল পল এর নেতৃত্বে ১৫নং ওয়ার্ডে শোক দিবস পালন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৯:৪৬ পিএম
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নাসিক ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল পল এর আয়োজনে দোয়া ও খিচুড়ি বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, প্রচার সম্পাদক হাবিব আল মুজাহিদ পলু, ধর্ম বিষয়ক সম্পাদক গাজি আব্দুল রশিদ,সদস্য সাখাওয়াত হোসেন সুমন, শাহ-জামাল খোকন, আবেদ হোসেন। আরও উপস্থিত ছিলেন, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক কার্যকরি সদস্য শাহাবুদ্দিন মাস্টার, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুব্রত সাহা, ১৫নং ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, প্রবীর সরকার, অসিস সাহা, মাসুদ, শুভ্র সাহা, সাগর দেবনাথ, প্রবীর রায় জিকু, হান্নান, প্রনীত, পৃথ্বি, সমরজিৎ চক্রবর্তী, মিতু, অর্নিবান সাহা সহ প্রমুখ। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।


