শোক দিবসে আজমেরী ওসমানের পক্ষে মমিন ও সজিবের দোয়া ও খাবার বিতরন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ১০:১৩ পিএম
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজমেরী ওসমানের নির্দেশনায় রাকিবুর রহমান মমিন ও মো. সজিব হোসেনের উদ্যোগে দোয়া ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) ফতুল্লার বিসিক কলাবাগান এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায়ত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধমির্নী পারভীন ওসমান।
সংক্ষিপ্ত বক্তব্যে পারভীন ওসমান বলেন, যে দল যখনই ক্ষমতায় থাকুক বা ভবিষ্যতে ক্ষমতায় আসুক না কেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাদের অবশ্যই স্মরণ করতে হবে। কারন বঙ্গবন্ধু কারো একার নয়। বঙ্গবন্ধু প্রতিটি বাঙালি জাতির। বঙ্গবন্ধুর শাহাদাত বরণের পর বিগত ৪৮ টি বছরে সবার উপলুব্ধি হয়েছে যে তাঁকে হত্যার মধ্যে দিয়ে বঙালি জাতিকে পিছিয়ে দেয়া হয়েছে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা আলী হায়দার শামীম, জেলা আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, সুনয়ন মাহামুদ সুপন, জেলা জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক শরীফ শাহসহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সবুজ সরদার তারেক সরদার, মাসুম, নূর ইসলাম, ইব্রাহিম, লতিফ, মাহাবুব, সাইফুল, বোরহান, আবিদ, অতুল, সাগর, আপন, হিরুসহ প্রমুখ।


