Logo
Logo
×

রাজনীতি

শোক দিবসে আজমেরী ওসমানের পক্ষে সেন্টুর দোয়া ও খাবার বিতরন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ১০:৩৪ পিএম

শোক দিবসে আজমেরী ওসমানের পক্ষে সেন্টুর দোয়া ও খাবার বিতরন
Swapno

 

 

১৫ই আগষ্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীসহ সকল শহিদের ও রূহের মাগফিরাত কামনায় আজমেরী ওসমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা দূরপাল্লা পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সেন্টুর উদ্যোগ পবিত্র কোরআন খতম দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিরতন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২ টায় চানমরী এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  উক্ত অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায়ত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধমির্নী পারভীন ওসমান। 

 


সংক্ষিপ্ত বক্তব্যে পারভীন ওসমান বলেন, যে দল যখনই ক্ষমতায় থাকুক বা ভবিষ্যতে ক্ষমতায় আসুক না কেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাদের অবশ্যই স্মরণ করতে হবে। কারন বঙ্গবন্ধু কারো একার নয়। বঙ্গবন্ধু প্রতিটি বাঙালি জাতির। বঙ্গবন্ধুর শাহাদাত বরণের পর বিগত ৪৮ টি বছরে সবার উপলুব্ধি হয়েছে যে তাঁকে হত্যার মধ্যে দিয়ে বঙালি জাতিকে পিছিয়ে দেয়া হয়েছে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, মো.কবির হোসেন, জিয়াউর রহমান লিয়ন, শরিফুল ইসলাম রবিন, অমিতাভ সরকাল কালু, শিবু রায়, সবুজ, নয়ন, সুমন, মাসুদ, আরিফ, এসহাকসহ প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন