মাশরুফ মিনহাজের উদ্যোগে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৮:২১ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মাশরুফ মিনহাজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে নেওয়াজ বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) মোগরাপাড়া বাজারে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মাশরুফ মিনহাজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


