চাঁদাবাজি করার জন্য শোক দিবস ব্যানারে নিজের বড় ছবি ছাপাচ্ছে:দীপু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৮:২৫ পিএম
# মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, চাঁদাবাজি করার জন্য এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অনেকে শোক দিবসের নিজেদের ও নিজ নিজ নেতাদের বড় বড় ছবি ছাপাচ্ছে। নারায়ণগঞ্জে পত্রিকা অফিসে হামলা করেছে এমন সন্ত্রাসীরা শোক দিবসের ব্যানারে নিজেদের ছবি ছাপিয়ে শহর ভরে ফেলেছে। তাদের ব্যনার, ফেস্টুনের কারনে নিবেদিত প্রাণ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ব্যানার ফেস্টুন লাগানোর জায়গাই যেন নেই।
আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান দীপু বলেছেন, কিন্তু শোক পালন করতে গিয়ে অনেক নেতা আত্মপ্রচার করছেন। ব্যানারে ফেষ্টুনে বঙ্গবন্ধুর ছবি কিন্তু আশে পাশে জীবিত নেতা, পাতি নেতা, আরো অনেকের ছবি। কে মারা গেছেন কার জন্য শোক করছেন তা ব্যানার দেখে চিহ্নিত করা যায় না।
আমরা আমাদের বড় বড় ছবি শোক দিবসের ব্যানারে ছাপাই কিন্তু যাদের জন্য শোক তাদের ছবি না থাকায় নতুন প্রজন্ম শেখ কামালকে চিনতে পারেনা, বঙ্গবন্ধু পরিবারের অন্যদের চিনতে পারেনা। ঐ নেতাদের পরিচিতি তৈরী হয়। ওবায়দুল কাদেরের নির্দেশ শোক দিবসের ব্যানারে অন্য কারো ছবি লাগানো যাবেনা। শোক দিবসের ব্যানারে বঙ্গবন্ধু পরিবার ছাড়া অন্য কারো ছবি লাগালে সেটা বেয়াদবি। এলাকায় চাাঁদাবাজি করার জন্য, এলাকায় প্রভাব বিস্তার করার জন্য তারা এসব করেন। এসব যারা করেন তারা সুবিধাবাদী।
অনুষ্ঠানে মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত বলেন, নারায়ণগঞ্জে পত্রিকা অফিসে হামলা করেছে এমন সন্ত্রাসীরা শোক দিবসের ব্যানারে নিজেদের ছবি ছাপিয়ে শহর ভরে ফেলেছে। তাদের ব্যনার, ফেস্টুনের কারনে নিবেদিত প্রাণ আওয়ামীলীগের নেতা-কর্মীদের ব্যানার ফেস্টুন লাগানোর জায়গা-ই যেন নেই।
সোমবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত নারায়ণগঞ্জ টিভি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ডার শাজাহান ভূইয়া জুলহাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪,৫,৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বয়ক সাব্বির আহমেদ রিংকু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রেজাউল করিম রাজিব, সাংগঠনিক সচিব ডাঃ ওয়াজেদুর রহমান, মহিলা আওয়ামীলীগ নেত্রী নীলা আহমেদ নিশি, হালিম সাউদ, রাজন আহমেদ প্রমুখ। আলোচনা অনুষ্ঠানের পরে দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়। এন. হুসেইন রনী /জেসি


