Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ১১:৫৮ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া
Swapno


বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

 

বুধবার (১৬ আগষ্ট) দুপুরে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাাকান্দাইল এলাকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমরা সকলে একত্রিত হয়েছি আমরা ঐক্যবদ্ধ। আমরা যেকোন মূল্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে তার সুচিকিৎসা বাস্তবায়নে দলীয় নির্দেশনায় সংগ্রাম চালিয়ে যাব। পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে চলমান যেকোন আন্দোলন সংগ্রাম সফল লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব।

 

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুব রহমান, আহ্বায়ক কমিটির সদস্য ও গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান মোল্লা, ভূলতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রমিজদ্দিন, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোঃ মাসুম, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, নুরুল্লাহ মেম্বার, শফিউদ্দিন মোল্লা, ওলামা দলের সভাপতি হাফেজ জাকারিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী রোমানা আফরিন প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন