Logo
Logo
×

রাজনীতি

সরকার নতুন কোন নাটক সাজিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না: পারভীন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০২:০৫ পিএম

সরকার নতুন কোন নাটক সাজিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না: পারভীন
Swapno

 

বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আড়াইহাজার উপজেলা মহিলা দলের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

বুধবার (১৬ আগষ্ট) বিকালে আড়াইহাজার উপজেলা সদর আশিক সুপার মার্কেটে আড়াইহাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা মেম্বারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নীল নকশা বাস্তবায়নের দিন শেষ। দেশের মালিক জনগণ আর সেই জনগণকে গোলাম বানিয়ে রেখেছে ভোট বিহীন এই অবৈধ সরকার। দেশের মালিকানা অবৈধ সরকারের কাছ থেকে ছিনিয়ে নিতে ও ভোট অধিকার ফিরে পেতে এবং অবৈধ এই আওয়ামীলীগ সরকারকে পদত্যাগে বাধ্য করতে দেশের মানুষ ক্ষেপে উঠেছে। এই সরকার নতুন কোন নাটক সাজিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমরা যেকোন মূল্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়ব পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে চলমান যেকোন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ-বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন অনু, আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল্লাহ চেয়ারম্যান,নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন,আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন আলাবক্স,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া,আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক পিয়ারা বেগম মেম্বার,আড়াইহাজার পৌরসভার মহিলা দলের সভানেত্রী মাসুদা বেগম আড়াইহাজার পৌরসভা জাসাস সভাপতি খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা জাসাস এর সহ-সভাপতি নুরুল হক নুরু, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের আহŸায়ক মোঃ সিকদার আলী, আড়াইহাজার পৌর জিয়া মঞ্চের আহŸায়ক আরাফাত সিদ্দিকসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিকামনায় মোনাজাত করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন